লোহিত সাগরে এক সপ্তাহে দ্বিতীয় জাহাজ ডুবালো হুতি

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০২:৫২ পিএম

লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলায় লাইবেরিয়ার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে চার জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন এখনো ১৫ জন। এ ঘটনায় ছয় জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার এই হামলার পরপরই ঘটনাস্থল ও আশপাশে রাতভর অনুসন্ধান উদ্ধার অভিযান শুরু হয়।

এটারনিটি সি নামের কার্গো জাহাজটিতে মোট ২৫ জন নাবিক ছিলেন। উদ্ধার হওয়া ছয়জন নাবিক সমুদ্রে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে ভেসে ছিলেন। যুক্তরাষ্ট্র ইয়েমেনে নিযুক্ত তাদের মিশন থেকে হুতিদের অভিযুক্ত করে জানানো হয়, তারা জীবিত নাবিকদের অপহরণ করেছে এবং দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।

হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে, পণ্যবাহী জাহাজটিতে ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা করেছেন হুতি যোদ্ধারা। এ বিষয়ে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, এটারনিটি সি জাহাজটি ইসরাইলের দিকে যাচ্ছিল। হামলার পর হুথি যোদ্ধারাই জাহাজটি থেকে বেশ কয়েকজন ক্রুকে উদ্ধার করে চিকিৎসাসেবা দিয়েছেন।

ইয়েমেনে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, হুতিরা জীবিত অনেক ক্রু সদস্যকে অপহরণ করেছে এবং তাদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে। আর ফিলিপাইনের কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রুদের মধ্যে ২১ জন তাদের নাগরিক ছিলেন। একজন রাশিয়ান নাগরিক যিনি আক্রমণে গুরুতর আহত হন এবং একটি পা হারিয়েছেন।

রোববার লাইবেরিয়ার পতাকাবাহী, গ্রীক-পরিচালিত আরেকটি পণ্যবাহী জাহাজ, ম্যাজিক সি-তে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর, হুতিরা এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় জাহাজ ডুবিয়ে দিয়েছে। তারা দাবি করেছে, জাহাজটি অধিকৃত ফিলিস্তিনের বন্দরে প্রবেশ নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী একটি কোম্পানির মালিকানাধীন।

মঙ্গলবার হুতিদের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, সশস্ত্র ব্যক্তিরা জাহাজে উঠে ধারাবাহিক বিস্ফোরণ ঘটাচ্ছে, যার কারণে জাহাজটি ডুবে গেছে। ম্যাজিক সি কার্গো জাহাজে ২২ জন ক্রুকে একটি পাশ দিয়ে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজ নিরাপদে উদ্ধার করেছে।

২০২৩ সালের নভেম্বর থেকে হুতিরা লোহিত সাগর এবং এডেন উপসাগরে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ছোট নৌকা দিয়ে হামলার মাধ্যমে প্রায় ৭০টি বাণিজ্যিক জাহাজ লক্ষ্যবস্তু করেছে। তারা এখন পর্যন্ত চারটি জাহাজ ডুবিয়ে দিয়েছে, পঞ্চমটি আটক করেছে এবং কমপক্ষে সাত ক্রুকে হত্যা করেছে।

হুতি গোষ্ঠী বলেছে, তারা গাজায় ইসরাইল এবং হামাসের মধ্যে যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে কাজ করছে এবং দাবি করেছে, তারা কেবল ইসরাইল, যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের সাথে সম্পর্কিত বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করছে। এর প্রতিক্রিয়ায় ইয়েমেনে যৌথ বিমান হামলা চালিয়েছে ইঙ্গে-মার্কিন জোট।

এআরএস
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের অদূরে পাহাড়ি এলাকা কেনসকাফে ডাকাত দলের এক রাতের হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ২২ জন গুরুতর আহত হয়েছেন বলে সোমবার আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ নিশ্চিত করেছে। দফায় দফায়...
দেশটির মধ্যাঞ্চল ও সৌদি সীমান্তসংলগ্ন কয়েকটি সামরিক ঘাঁটিতে চালানো এ হামলাকে ২০২২ সালের পর দেশটির সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি বলে জানিয়েছে সামরিক সূত্র।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর