নর্ড স্ট্রিমে হামলাকারী এক সন্দেহভাজন ইতালিতে গ্রেপ্তার

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৯:০৭ পিএম

২০২২ সালে ইউক্রেনে রাশিয়া পুরোদমে অভিযান শুরু করার কয়েক মাস পর, বাল্টিক সাগরের তলদেশে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন উড়িয়ে দেয়ার ঘটনায় সন্দেহভাজন এক ইউক্রেনীয় নাগরিককে ইতালিতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জার্মানির প্রসিকিউটররা। পাইপলাইনে হামলার ঘটনায় বার্লিনের জারি করা একটি ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানায় সেরহি কে নামের সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সেরহি কে নামের ওই ব্যক্তিকে রিমিনি প্রদেশ থেকে গ্রেপ্তার করেছে ইতালির সেনা পুলিশ কারাবিনিয়ের। ধারণা করা হচ্ছে, তিনি সেই দলে ছিলেন, যারা রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহকারী নর্ড স্ট্রিম ১ ও নর্ড স্ট্রিম ২ পাইপলাইনে বিস্ফোরক বসিয়েছিলেন।

বাল্টিক সাগরের নিচে গ্যাস পরিবহনকারী কয়েক বিলিয়ন ডলার মূল্যমানের নর্ড স্ট্রিম–১ ও ২ পাইপলাইন ২০২২ সালের সেপ্টেম্বরে একের পর এক বিস্ফোরণে বিধ্বস্ত হয়। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর সাত মাস পর এ ঘটনা ঘটে। বিভিন্ন জার্মান গণমাধ্যমের দাবি, ভলোদিমির জেড ছাড়ারও সেরহি কে ইউক্রেনীয় ডুবুরি দলের সদস্য ছিলেন। এই দলের সদস্যরাই পানির নিচের পাইপলাইনে বিস্ফোরক বসিয়েছিলেন।

২০২২ সালের ২৬ সেপ্টেম্বর ঘটে যাওয়া ওই বিস্ফোরণ ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ প্রাকৃতিক গ্যাস সরবরাহ লাইন কেটে দেয়। সে সময় যুদ্ধের কারণে এমনিতেই মারাত্মক জ্বালানি সংকটে ভুগছিল ইউরোপ। যদিও এই বিস্ফোরণের দায় এখনো কেউ নেয়নি। আর ইউক্রেনও এ ঘটনায় সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছে।

জার্মান প্রসিকিউটররা জানান, সেরহি নর্ড স্ট্রিমে ধ্বংসাত্মক পরিকল্পনার অন্যতম কুশীলব বলে সন্দেহ করা হচ্ছে। তাকে এমন এক দলের সদস্য হিসেবে ধারণা করা হচ্ছে, যারা জার্মানির রোস্টক বন্দর থেকে একটি ইয়ট ভাড়া করে ডেনমার্কের বর্নহলম দ্বীপের কাছে বাল্টিক সাগরে পৌঁছান ও বিস্ফোরক স্থাপন করেন।

শুরু থেকেই নাশকতাকারীদের পরিচয় নিয়ে রহস্য ছিলো। পশ্চিমাদের সন্দেহের মুখে পড়ে রাশিয়া। আর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে দোষারোপ করে মস্কো। গত বছর জার্মান প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনীয় ডুবুরিদের একটি দল একটি নৌকা ভাড়া করে বাল্টিক সাগরে পাইপলাইনে আক্রমণ করার জন্য যাত্রা করেছিলো।

জার্মান প্রসিকিউটররা গত আগস্টে ভলোদিমির জেড নামে একজন ডুবুরির গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করেছিলেন। বৃহস্পতিবার তারা বলেছে, রিমিনিতে আটক সন্দেহভাজন ব্যক্তিকে ইতালি থেকে প্রত্যর্পণের পর তদন্তকারী বিচারকের সামনে হাজির করা হবে।

নর্ড স্ট্রিম ১ এর দুটি পাইপলাইন রাশিয়ার উপকূল থেকে উত্তর-পূর্ব জার্মানি পর্যন্ত ১২০০ কিলোমিটার দীর্ঘ পথে নিয়মিত গ্যাস সরবরাহ করতো। তবে নর্ড স্ট্রিম ২ কখনো চালু হয়নি। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের আগে জার্মানি এটির অনুমোদন বাতিল করেছিলো। কয়েক মাস পর রাশিয়া নর্ড স্ট্রিম ১-ও বন্ধ করে দেয়।

এআরএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর