রাশিয়া শান্তি আলোচনা থেকে ‘সরে যাওয়ার’ চেষ্টা করছে: জেলেনস্কি

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ১১:৫০ এএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার মস্কোর বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, পুতিন শান্তি আলোচনা থেকে ‘সরে যাওয়ার’ চেষ্টা করছেন। যদিও মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধের অবসানের জন্য একটি শীর্ষ সম্মেলন আয়োজনের প্রচেষ্টা চলছে।

এএফপির খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জেলেনস্কি ও পুতিন উভয়কেই আলোচনার টেবিলে এনে ইউক্রেনে রাশিয়ার সাড়ে তিন বছরের আগ্রাসনের অবসান ঘটানোর চেষ্টা করছেন।

কিন্তু গত সপ্তাহে আলাস্কায় পুতিনের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা এবং সোমবার ওয়াশিংটনে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে পৃথক বৈঠক সত্ত্বেও, শান্তি চুক্তির দিকে খুব কমই বাস্তব অগ্রগতি হয়েছে।

জেলেনস্কি বলেন, রাশিয়া ‘একটি বৈঠক আয়োজন থেকে সরে যাওয়ার চেষ্টা করছে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট সন্ধ্যায় এক ভাষণে বলেন, সত্যি বলতে, রাশিয়া থেকে আসা সংকেতগুলো ভয়াবহ। 

তিনি বলেন, রাশিয়া এই যুদ্ধের অবসান ঘটাতে চায় না।

তিনি আরো বলেন, তারা ইউক্রেনের ওপর তাদের বিশাল আক্রমণ এবং সম্মুখ সারিতে তাদের ভয়াবহ আক্রমণ অব্যাহত রেখেছে।

জেলেনস্কি পুতিনের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে যুদ্ধ বন্ধ হওয়ার পর, ভবিষ্যতে রাশিয়ার আক্রমণ প্রতিরোধের জন্য তার মিত্ররা ইউক্রেনের জন্য একটি সুরক্ষা গ্যারান্টিতে সম্মত হলেই তিনি পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন।

তিনি বলেন, যে কোনো বৈঠক একটি ‘নিরপেক্ষ’ ইউরোপীয় দেশে হওয়া উচিত। 

মস্কোতে শীর্ষ সম্মেলনের সম্ভাবনা নাকচ করে দেন তিনি।

এছাড়াও, তিনি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চীনের সাহায্যের ধারণার সমালোচনা করে তা প্রত্যাখ্যান করেছেন। 

এদিকে, রাশিয়া বলেছে, ইউক্রেন ‘দীর্ঘমেয়াদি’ শান্তিতে আগ্রহী বলে মনে হচ্ছে না। রাশিয়া কিয়েভকে মস্কোর দাবির সঙ্গে অসঙ্গতিপূর্ণ গ্যারান্টি চাওয়ার অভিযোগ করেছে।

শান্তি চুক্তির সম্ভাবনা মূল্যায়নের জন্য ট্রাম্প দুই সপ্তাহের সময়সীমা নির্ধারণ করেছেন। 

ডানপন্থি সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে ট্রাম্প বলেছেন, আলোচনা ব্যর্থ হলে ওয়াশিংটনকে হয়তো ‘ভিন্ন পদক্ষেপ’ নিতে হবে।

একাত্তর/আরএ
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রথম দফার শান্তি বৈঠক শেষ হতে না হতেই শুরু হয়েছে নতুন কূটনৈতিক টানাপোড়েন। ইরান আবারও তাদের দেশে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
এক সপ্তাহ আগে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা শুরু হয়েছে। রোববার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই আলোচনার...
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর