‘কে কেমন ছিলেন’, এবার ভারতের প্রধানমন্ত্রীদের নিয়ে বই লিখবেন মমতা

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১১:২৪ এএম

‘অনেক প্রধানমন্ত্রী দেখেছি। এবার একটা বই লিখবো, কে কেমন ছিলেন। বইমেলায় বেরোবে বইটা।’ ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে এমন ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সভায় এ কথা বলেন তিনি। 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি আটবার কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম। কখনও রেলমন্ত্রী, কখনও কয়লা, কখনও নারী ও শিশুকল্যাণ মন্ত্রক সামলেছি। অনেক প্রধানমন্ত্রী দেখেছি। এবার একটা বই লিখবো। কে কেমন ছিলেন। যাকে যেমন দেখেছি, তা নিয়ে লিখবো। সব তো লেখা যাবে না। বইমেলায় বেরোবে বইটা।  

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আবেগপ্রবণ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ছাত্র আন্দোলনের সময়কার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। কীভাবে অত্যাচারিত হয়েছেন, সেই গল্প শোনালেন সবাইকে। 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, হাজরায় একবার আমার মাথায় মারলো। দেখছি, রক্তে ভেসে যাচ্ছে। আমার মাথায় অপারেশন, ৪৬টা সেলাই। ব্রেন অপারেশন হলো। হাতের হাড় ভেঙে দিয়েছে। 

একবার তার মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়েছিলো বলেও দাবি করলেন মমতা। বললেন, একজন হাত তোলায় বরাত জোরে প্রাণ বেঁচেছিলয় তার। 

মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, এত অত্যাচারের পরও তিনি লড়েছেন, মানুষের পাশে থেকেছেন। আগামীতেও এভাবেই লড়াই চালিয়ে যাবেন তিনি। 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে এদিন মঞ্চে আরও উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, জয়া দত্তসহ দলের একাধিক নেতারা।

আরবিএস
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর