থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত, শিনাওয়াত্রা ব্র্যান্ডের অপূরণীয় ক্ষতি

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১০:০৩ এএম

আরও একবার বড় ধাক্কা খেলো থাইল্যান্ডের শিনাওয়াত্রা রাজনৈতিক গোষ্ঠী। নৈতিকতা লঙ্ঘনের দায়ের থাই প্রধানমন্ত্রী পায়তংতার্ন শিনাওয়াত্রাকে বরখাস্ত করেছে দেশটির আদালত। স্থানীয় সময় শুক্রবার (২৯ আগস্ট) দেশটি সাংবিধানিক আদালত তাকে ওই পদ থেকে সরিয়ে দিয়েছে।

৩৯ বছর বয়সে থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন পায়তংতার্ন। তিনি শিনাওয়াত্রা পরিবারের ষষ্ঠ প্রধানমন্ত্রী যিনি সামরিক অভ্যুত্থান বা বিচার বিভাগের রায়ে পদচ্যুত হলেন। তার বাবা থাকসিন শিনাওয়াত্রা ২০০৬ সালে এবং খালা ইংলাক শিনাওয়াত্রা ২০১৪ সালে একইভাবে ক্ষমতাচ্যুত হন। গত ১৭ বছরে পাঁচ জন প্রধানমন্ত্রীকে সাংবিধানিক আদালত সরিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই রায় শিনাওয়াত্রা পরিবারের রাজনৈতিক প্রভাবকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

রয়টার্স, বিবিসিসহ এককাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়ছে, প্রধানমন্ত্রী পায়তংতার্ন শিনাওয়াত্রাকে একটি ফাঁস হওয়া টেলিফোন কলের কারণে নৈতিকতা লঙ্ঘনের দায়ে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই কলটিতে তিনি কম্বোডিয়ার প্রভাবশালী সাবেক নেতা হুন সেনের সাথে কথা বলেছিলেন, যখন দুই দেশ সীমান্ত সংঘাতের দ্বারপ্রান্তে ছিল। আদালতের ভাষ্য, পায়তংতার্ন জাতীয় স্বার্থের চেয়ে ব্যক্তিগত সম্পর্ককে প্রাধান্য দিয়েছেন এবং থাইল্যান্ডের সুনাম ক্ষুণ্ন করেছেন।

জুন মাসে ফাঁস হওয়া এই কলে পায়তংতার্ন হুন সেননের কাছে একজন থাই সেনা কমান্ডারের সমালোচনা করেন, যা থাইল্যান্ডে জাতীয়তাবাদী উত্তেজনাকে উসকে দেয়। তিনি বলেছিলেন, হুন সেন যা চান, তিনি তা পূরণ করবেন, যা সমালোচকদের কাছে জাতীয় স্বার্থের সাথে আপস করার মতো মনে হয়েছে। এই কলের কয়েক সপ্তাহ পর দুই দেশের মধ্যে পাঁচ দিনের সংঘাতে ৩৮ জন নিহত হয়, যার বেশিরভাগই বেসামরিক নাগরিক, এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়। পায়তংতার্ন দাবি করেছেন, তিনি যুদ্ধ এড়াতে এবং সৈন্য ও বেসামরিকদের জীবন রক্ষার জন্য কথোপকথনটি করেছিলেন।

এদিকে আদালতের রায়ের পর পায়তংতার্নের জোট থেকে বেরিয়ে যাওয়া ভুমজাইথাই পার্টির নেতা আনুতিন চার্নভিরাকুল নতুন সরকার গঠনের জন্য সমর্থন সংগ্রহ করছেন। তার দাবি, তিনি ইতিমধ্যে প্রয়োজনীয় ভোট পেয়েছেন। তিনি চার মাসের মধ্যে সংসদ ভেঙে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ফিউ থাই পার্টি তাদের একমাত্র যোগ্য প্রার্থী, ৭৭ বছর বয়সী সাবেক অ্যাটর্নি জেনারেল চাইকাসেম নিতিসিরিকে মনোনয়ন দেবে। অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ও-চা, যিনি ২০১৪ সালে ফিউ থাই সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন। ডেপুটি প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। সংসদ ৩-৫ সেপ্টেম্বর বিশেষ অধিবেশন ডেকেছে, তবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের সময়সীমা নির্ধারিত হয়নি।

এই রায় থাইল্যান্ডকে আরও রাজনৈতিক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। ফিউ থাইয়ের জোট এখন দুর্বল, এবং নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া দীর্ঘ হতে পারে। বিশ্লেষক স্টিথর্ন থানানিথিচোতের মতে, নতুন প্রধানমন্ত্রী নিয়োগ “কঠিন এবং সময়সাপেক্ষ” হবে। অর্থনৈতিকভাবে, থাইল্যান্ড ইতিমধ্যে স্থবির রপ্তানি, উচ্চ গৃহস্থালী ঋণ এবং দুর্বল ভোক্তা ব্যয়ের সমস্যায় জর্জরিত। এই রাজনৈতিক অস্থিরতা সংস্কারের প্রক্রিয়াকে আরও বিলম্বিত করতে পারে এবং জনগণের মধ্যে অসন্তোষ বাড়াতে পারে, যা বিক্ষোভের আকার নিতে পারে। বিরোধী দল, বিশেষ করে জনপ্রিয় সমর্থনপুষ্ট প্রগতিশীল দলগুলো, এই সুযোগে তাড়াতাড়ি নির্বাচনের দাবি জোরদার করতে পারে।

শিনাওয়াত্রা পরিবার, বিশেষ করে থাকসিন শিনাওয়াত্রা, দুই দশক ধরে থাই রাজনীতিতে প্রভাবশালী শক্তি ছিলেন। কিন্তু বিশ্লেষক নাপন জাতুস্রিপিতাকের মতে, শিনাওয়াত্রা ব্র্যান্ড অপূরণীয়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পায়তংতার্নের রাজনৈতিক অনভিজ্ঞতা এবং অর্থনৈতিক প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতা জনসমর্থন কমিয়েছে। থাকসিন এখনও ফিউ থাইয়ের পেছনে প্রধান শক্তি হিসেবে রয়েছেন, কিন্তু তার প্রভাব কমে যাওয়ায় এবং সম্ভাব্য নতুন জোটে ফিউ থাইয়ের জুনিয়র পার্টনার হওয়ার সম্ভাব্যতা কম।

একাত্তর/এসি
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
অব্যাহত প্রবল বর্ষণ ও আকস্মিক ভয়াবহ বন্যার কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এবং এর পার্শ্ববর্তী তিনটি অঞ্চলে দুই দিনের বিশেষ সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির মন্ত্রিসভা। রোববার এক জরুরি বৈঠকে...
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে প্রায় ৩০০ মিলিমিটার বা ১২ ইঞ্চি মুষলধারে বৃষ্টির জেরে ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নাগরিকদের জীবন ও...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর