পশ্চিমবঙ্গে কংগ্রেসের সদরদপ্তরে বিজেপির হামলা-ভাঙচুর

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৪:৪২ পিএম

বিহারে ভোটার অধিকার যাত্রা থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার প্রয়াত মাকে যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে তার প্রতিবাদে কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে তাণ্ডব চালিয়েছে একদল বিজেপি কর্মী-সমর্থক। বিজেপি নেতা রাকেশ সিংয়ের নেতৃত্বে ভবনের বাইরে ভাঙচুর ও আগুন লাগানো এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ছবিসহ একাধিক ব্যানার-পোস্টার ছেড়ারও অভিযোগ উঠেছে। 

এর আগে শুক্রবার কংগ্রেসের দপ্তরে বিজেপির পতাকা হাতে হামলা চালায় দলটির নেতাকর্মীরা। এসময় আগুন লাগিয়ে দেওয়া হয় কংগ্রেসের পতাকায়। রাহুল গান্ধীর পোস্টারে ছিটানো হয় কালি। 

এরইমধ্যে রাকেশ সিংয়ের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছে কংগ্রেস। এ ঘটনার পরই রাজ্য বিজেপির সভাপতিকে খোলা চিঠি লিখেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। 

খোলা চিঠিতে তিনি লিখেন, আজ সকালে প্রদেশ কংগ্রেসের কার্যালয় খোলা ছিলো না। চোর-কাপুরুষের মতো অতর্কিতে 'বিধান ভবন'- ঢুকে আপনার দলের সমাজবিরোধী কর্মী ও নেতারা যেভাবে কংগ্রেস নেতৃত্বের ছবি নষ্ট করেছে এবং কংগ্রেসের সম্পত্তি বিনষ্ট করেছে সে বিষয়ে আপনার সুস্পষ্ট ব্যাখ্যার অপেক্ষায় থাকলাম আমরা। 

তিনি আরও বলেন, এরপরেও যদি রাকেশ সিংয়ের বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা না নেয়, পুলিশ তাকে গ্রেপ্তার না করে তবে রাজ্যজুড়ে কংগ্রেস কর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ কোন পর্যায়ে যাবে, তা আমাদের জানা নেই।

এদিকে এ ঘটনার নিন্দা জানিয়েছে শাসক তৃণমূল। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, যার নাম বলছেন তিনি কংগ্রেস ক্যান্ডিডেট ছিলেন ১৬ সালে। সুতরাং দুষ্কৃতীদের নিয়ে খেলা করা অ্যান্টি সোশ্যালকে দলে রাখা। এটা খুব ডেঞ্জারাস ট্রেন্ড।

অন্যদিকে, এই ঘটনা নিয়ে হুমকি দিয়েছেন মধ্য কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি মানস সরকার। 

তিনি বলেন, দম থাকলে সামনে এসে করুক। নেতৃত্বের কেউ যখন প্রদেশ কংগ্রেস দপ্তরে নেই, তখন কাপুরুষের মতো এসে এই ঘটনা ঘটিয়েছে রাকেশ সিং। আবারও বলছি দম থাকলে সামনে এসে করুক। ফিরে যেতে দেবো না। 

স্বাভাবিকভাবেই এই ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি।

আরবিএস
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
বিশ্বকাপের উত্তেজনায় যখন ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন, ঠিক সেই আবহেই প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসার ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরের এক মিষ্টি ব্যবসায়ী।
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর