আবারও আলোচনায় ইসরাইল-হামাস, দাবি ট্রাম্পের

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৮ পিএম

যুদ্ধবিরতি ও ইসরাইলি জিম্মিদের মুক্তির ব্যাপারে হামাসের সঙ্গে আলোচনা চলছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরইমধ্যে দুই ইসরাইলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস। তবে এখনো গাজায় অভিযান জোরদারের পক্ষে নেতানিয়াহু প্রশাসন।

২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় গাজায় ১৪ ত্রাণ প্রত্যাশীসহ প্রাণ হারিয়েছে আরো ৭৫ ফিলিস্তিনি। এদিকে, গাজার বাসিন্দাদের জোর করে এলাকা ছাড়া করা নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে মিশর ও কাতার।

শুক্রবার রাত জুড়ে তাণ্ডব চালানোর পর শনিবার ভোর থেকেও গাজা উপত্যকায় চলছে ইসরাইলি বাহিনীর একের পর এক হামলা। শুক্রবার গাজা সিটির পশ্চিমাঞ্চলের একটি ১২ তলা আবাসিক ভবনে বোমা হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী আইডিএফ।

‘মুশতা টাওয়ার’ নামের ওই ভবনটি উপত্যকার সবচেয়ে উঁচু হিসেবে পরিচিত, যেখানে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। তবে আইডিএফের দাবি, ভবনটির বেজমেন্টে হামাসের অবকাঠামো ছিল। ইসরাইলি নতুন অভিযানে এরইমধ্যে লণ্ডভণ্ড হয়ে গেছে গাজা সিটি। এখানের ৪০ শতাংশ নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে ইসরাইলি বাহিনী।

অভিযানের মধ্যেই গাজায় আটক দুই ইসরাইলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস। শুক্রবার প্রকাশিত প্রায় সাড়ে তিন মিনিটের ওই ভিডিওতে তারা জানান, গাজা সিটিতে অন্য কয়েকজন জিম্মির সঙ্গে তারা আটক রয়েছেন এবং ইসরাইলের অভিযানে মারা যেতে পারেন বলে আশঙ্কা করছেন তারা।

এই যখন অবস্থা তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, যুদ্ধবিরতি ও ইসরাইলি জিম্মিদের মুক্তির ব্যাপারে হামাসের সঙ্গে আলোচনা চলছে।

তিনি বলেন, হামাসের সঙ্গে আমাদের গভীর আলোচনা চলছে। আমি হামাসকে বলব, জিম্মিদের মুক্তি দিন। ভালো কিছু হবে। হামাস যদি জিম্মিদের গাজা থেকে মুক্তি না দেয়, তাহলে পরিস্থিতি খুব জটিল ও খারাপ হবে বলে আমার মনে হয়।

এদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, গাজা পুনর্গঠন নিয়ে তাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। এ সময় তিনি দাবি করেন, জনসংখ্যার অর্ধেকের বেশি গাজা ছেড়ে যেতে চায়।

ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে মিশন ও কাতার। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনিদের জোর করে নিজ এলাকা থেকে বের করে দেয়ার পরিকল্পনায় মিশর কোনোভাবেই অংশ নেবে না বা এর জন্য করিডর হিসেবে কাজ করবে না।

অন্যদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরাইলি নীতি ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি ছাড়তে বা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না।

এআরএস
অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের ওপর যুক্তরাজ্যের পক্ষ থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের জের ধরে এবার ব্রিটেনের চরম স্পর্শকাতর স্থান ফকল্যান্ড দ্বীপ ইস্যুতে বড় চাল চেলেছেন...
মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের ঘনঘটা দেখা দিয়েছে। নতুন এক দফায় ইরানে সামরিক হামলার প্রস্তুতি হিসেবে দেশটির সীমান্ত পর্যন্ত কয়েক ডজন যুদ্ধবিমান নিয়ে যৌথ মহড়া চালিয়েছে...
আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে প্রচারণার মঞ্চগুলো এমনিতেই রাজনৈতিক বাক্যবাণে সরগরম, কিন্তু সাবেক ও বর্তমান রাজনৈতিক অঙ্গনে এমন রসালো ও অপ্রস্তুত মুহূর্ত বোধহয় কমই দেখা গেছে।
চলতি মাসের শুরুতে অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি সময়ে ইরানের ওপর সর্বাত্মক ও তীব্র বোমা হামলার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করেছিলো ইসরাইল। পরমাণু স্থাপনা এবং সরকারি লক্ষ্যবস্তুর পাশাপাশি দেশটির...
সব ধরনের জনমত জরিপ, প্রচলিত ধারা এবং ক্ষমতাসীনদের বিরুদ্ধে জনরোষের আশঙ্কাকে পেছনে ফেলে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক জয় তুলে নিয়েছেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা। দেশটির সুপ্রিম ইলেকটোরাল...
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনী...
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ৯টা পাঁচ মিনিটে প্রধানমন্ত্রী,...
পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হয়েছে। এটি আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং আগামী ২৮ অক্টোবর ভারতের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর