গাজা সিটি ছেড়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা, ২৪ ঘণ্টায় নিহত ৯১

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১ পিএম

গাজা সিটিতে ইসরাইলের স্থল অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে পালাচ্ছেন হাজারো ফিলিস্তিনি। গাজা সিটিতে গেলো ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরো ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, এর মধ্যে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে নিহত হয় ১২ জন।

জাতিসংঘ মহাসচিব এ হামলাকে ভয়ঙ্কর হিসেবে আখ্যা দিয়েছেন। ইসরাইলি সেনাবাহিনী বলেছে যত সময়ই লাগুক, তারা পুরো গাজা সিটি দখলের অভিযান চালিয়ে যাবে।

গত দুই বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ইসরাইলি হামলার শিকার হচ্ছে হাজার হাজার গাজাবাসি। ইসরাইলের গাজা সিটি দখলের পরিকল্পনার অংশ হিসেবে হামলা আরো তীব্র করেছে ইসরাইলি সেনারা । বিপুল সংখ্যক ট্যাঙ্ক এবং অন্যান্য সাঁজোয়া যান গাজা সিটির দিকে আরো এগিয়ে যাচ্ছে।

বহুতল ভবন, ঘরবাড়ি এবং বেসামরিক অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত করেছে। যারা পরছে নিরাপদ আশ্রয়ে দক্ষিণে সরে যাচ্ছে। তবে সেখানেও নেই নিরাপত্তার নিশ্চয়তা।

বোমাবর্ষণের সাথে সাথে, ইসরাইলি সেনাবাহিনী বিস্ফোরক-বোঝাই রোবট দিয়ে শহরের উত্তর, দক্ষিণ এবং পূর্বের এলাকা ধ্বংস করছে । ইসরাইলি হামলায় গাজার বিভিন্ন স্থানে হতাহত হয়েছেন বহু ফিলিস্তিনি।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে পুরো গাজা শহর নিয়ন্ত্রণে নিতে তাদের আরো কয়েক মাস সময় লাগবে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক্সে লিখেছেন, গাজা এখন জ্বলছে।

তিনি লেখেন, যত সময়ই লাগুক, আমরা গাজায় অভিযান চালিয়ে যাব।আমরা বড় অভিযানের পরবর্তী ধাপ শুরু করেছি। অভিযানের লক্ষ্য হল জিম্মিদের ফিরিয়ে আনা এবং গাজা সিটিতে হামাসের পরাজয়। আমরা একটি সংগঠিত পরিকল্পনা অনুসারে কাজ করছি।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, গাজায় যা ঘটছে তা ভয়াবহ এবং অনৈতিক। তিনি  আগামী সপ্তাহে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে চান বলে জানিয়েছেন।

তিনি বলেন, গাজায় যা ঘটেছে তা ভয়াবহ। আমরা আশেপাশের এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখছি, এখন গাজা শহরের পরিকল্পিত ধ্বংসযজ্ঞ চলছে। আমরা মানবিক সাহায্য বিতরণে নাটকীয় বাধা দেখতে পাচ্ছি । এর ফলে ফিলিস্তিনি জনগণ দুর্ভিক্ষের মতো ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে।

এদিকে হামাস এক বিবৃতিতে জানিয়েছে, গাজা সিটিতে ইসরাইলি আগ্রাসন অভূতপূর্ব এবং বর্বরতাপূর্ণ। এইসব অপরাধ আন্তর্জাতিক সব নিয়ম ও আইন লঙ্ঘন করেছে। এ হামলা যুক্তরাষ্ট্রের  প্রকাশ্য রাজনৈতিক ও সামরিক ছত্রছায়ায় সংঘটিত হচ্ছে বলে জানায় সংগঠনটি।

একাত্তর/আরএ
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
বিমানের ইঞ্জিনের বিকট গর্জন কিংবা বর্ষার মেঘের মেঘগর্জন, এখনো আতঙ্কে শিউরে ওঠেন গাজার ৩৫ বছর বয়সী সিস্টেমস ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবেদ। গাজায় ২০২৫ সালের সেই ভয়াবহ ইসরায়েলি বিমান হামলার ক্ষত তিনি আজও...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর