এশিয়া কাপের ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে ভারত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম

এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এই প্রথম ফাইনালে মুখোমুখি পাকিস্তান ও ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।  

সুপার ফোরে শ্রীলংকার বিপক্ষে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে ভারত। হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং ও হার্ষিত রানার জায়গায় একাদশে ফিরেছেন জসপ্রিত বুমরাহ, শিবম দুবে ও রিঙ্কু সিং। 

সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ম্যাচের একাদশ নিয়ে খেলতে নেমেছে পাকিস্তান।  

এবারের আসরে গ্রুপ পর্বে এবং সুপার ফোরে পাকিস্তানকে যথাক্রমে ৭ ও ৬ উইকেটে হারিয়েছিলো ভারত। 

ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে এশিয়া কাপে ২১ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। এরমধ্যে ভারতের জয় ১২টিতে এবং পাকিস্তান জিতেছে ৬ বার। ৩টি ম্যাচ পরিত্যক্ত হয়। 

টি-টোয়েন্টিতে ১৫ বারের মোকাবেলায় ভারত ১২ বার ও পাকিস্তান ৩ বার জিতেছে। 

ভারত একাদশ: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।

পাকিস্তান একাদশ: সালমান আগা (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হুসেন তালাত, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

আরবিএস
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর