জাভায় মাদ্রাসা ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে সাত

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৩:৩৫ পিএম

ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোয়ারজো শহরে মাদ্রাসা ভবন ধসের ঘটনায় আরো চার জনের মৃত্যু হয়েছে। ফলে এখনও পর্যন্ত এই ঘটনায় সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেলো। আহত হয়েছেন আরো অন্তত শতাধিক শিক্ষার্থী।

বার্তাসংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, সিদোয়ারজোর বহু তলাবিশিষ্ট বোর্ডিং মাদ্রাসার একটি অংশ সোমবার হঠাৎ ধসে পড়ে। সেসময় ছাত্ররা বিকেলের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলো। দুর্ঘটনার পর ধ্বংসস্তুপের নিচে বহু ছাত্র আটকা পড়ে যায়।

জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার অপারেশন ডিরেক্টর যুধি ব্রামান্তিও সাংবাদিকদের বলেন, শুক্রবার ওযু করার স্থানে ধ্বংসস্তূপের চাপা আটকে পড়া দুই ছাত্রের মরদেহ পাওয়া যায়। 

তার আগে ৫৯ জনের নিখোঁজ থাকার আশঙ্কা করা হয়। হতভাগ্য পরিবারগুলো ধ্বংসস্তূপের পাশে তাদের প্রিয়জনদের খোঁজে উদগ্রীব হয়ে অপেক্ষা করছে।

বিশেষজ্ঞরা জানান, ধসের কারণ তদন্তাধীন রয়েছে। তবে প্রাথমিকভাবে নিম্নমানের নির্মাণ সামগ্রীর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। 

মঙ্গলবার রাতে দুর্ঘটনাস্থলের কাছাকাছি উপকূলে ভূমিকম্প আঘাত হানে। ফলে উদ্ধার অভিযান তৎপরতা বাধার মুখে পড়েছে।  উদ্ধারকারী দল সাময়িকভাবে তাদের কাজ বন্ধ করে দেয়।

বৃহস্পতিবার নিখোঁজদের পরিবারগুলো ভারী যন্ত্রপাতি ব্যবহারের অনুমতি দেয়।

উদ্ধারকাজে এখন পর্যন্ত মাত্র একটি ক্রেন ব্যবহার করা হয়েছে। দুর্ঘটনার ৭২ ঘণ্টার পার হওয়ায় ধংসস্তুপের নিচে ছাত্রদের জীবিত থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে। তাই উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করতে আরো যন্ত্রপাতি আনার প্রস্তুতি চলছে।

একাত্তর/আরএ
হিমবাহ ধসের পর সুনামি সদৃশ ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের ত্রিশূলী উপত্যকায় ২,৫০০টিরও বেশি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। গত ২৬ আগস্ট আঘাত হানা এই প্রাকৃতিক দুর্যোগের উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে...
পূর্ব ইন্দোনেশিয়ার ইস্ট নুসা টেঙ্গারা প্রদেশের ফ্লোরেস দ্বীপে আঘাত হানা ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে চরম বিপর্যয় দেখা দিয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে ভূ-পৃষ্ঠের মাত্র ১৫ কিলোমিটার গভীরে সৃষ্টি...
পূর্ব ইন্দোনেশিয়ার উপকূলে সাত দশমিক সাত মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভয়াবহ এই কম্পন ও এর পরবর্তী কয়েক ডজন আফটারশকের পর অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক...
কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে সোমবার সকালে আঘাত হানা ভয়াবহ ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা লাফিয়ে বেড়ে অন্তত ১১১ জনে পৌঁছেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮৭ জন এবং ধসে পড়া শত শত ভবনের ধ্বংসস্তূপের...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর