জাভায় মাদ্রাসা ভবন ধসে তিন শিক্ষার্থীর মৃত্যু, আহত শতাধিক

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম

ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোয়ারজো শহরে মাদ্রাসা ভবন ধসের ঘটনায় অন্তত এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরো শতাধিক শিক্ষার্থী। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে অনেক ছাত্র চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সময় সোমবার বিকেলে আল খোজিনি ইসলামিক বোর্ডিং মাদ্রাসার নামাজঘরের ভবন হঠাৎ ভেঙে পড়লে এই দুর্ঘটনা ঘটে। তখন সপ্তম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা নামাজ পড়ছিল। রাতভর চলা তল্লাশির পর মঙ্গলবার ভোরে আটজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারকারীরা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও বহু মরদেহ দেখা গেছে, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। প্রায় কয়েকশো উদ্ধারকর্মী, পুলিশ ও সেনা এই অভিযানে অংশ নিয়েছেন। বিপজ্জনক পরিস্থিতির কারণে ভারী যন্ত্র ব্যবহার করা হয়নি। এর বদলে উদ্ধারকর্মীরা অক্সিজেন ও পানি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন ভেতরে আটকে থাকা ছাত্রদের কাছে।

দেশটির ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান মোহাম্মদ সাফি আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বলেন, ভবন ধসের ঘটনায় ভুক্তভোগীর সংখ্যা ১০২। কর্তৃপক্ষ বলছে, ভবনটির চতুর্থ তলায় ঢালাইয়ের কাজ চলার সময় মাদ্রাসার ভিত্তি স্তম্ভ ধসে পড়ে; ফলে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে।

ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছিল, প্রাথমিক তথ্য অনুযায়ী, ১০০ জন শিক্ষার্থী এই ধসের শিকার হয়েছে; যাদের মধ্যে একজন ছাড়া বাকি সবাইকে জীবিত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনা এক মাসের কম সময়ের মধ্যে ইন্দোনেশিয়ায় দ্বিতীয় ভবন ধসের ঘটনা।

দেশটির কর্মকর্তাদের ভাষ্য, গত ৩ সেপ্টেম্বর পশ্চিম জাভার বোগোর জেলায় কুরআন তেলাওয়াত অনুষ্ঠান চলার সময় একটি কমিউনিটি হল ধসে পড়ে অন্তত তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

এআরএস
হিমবাহ ধসের পর সুনামি সদৃশ ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের ত্রিশূলী উপত্যকায় ২,৫০০টিরও বেশি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। গত ২৬ আগস্ট আঘাত হানা এই প্রাকৃতিক দুর্যোগের উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে...
পূর্ব ইন্দোনেশিয়ার ইস্ট নুসা টেঙ্গারা প্রদেশের ফ্লোরেস দ্বীপে আঘাত হানা ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে চরম বিপর্যয় দেখা দিয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে ভূ-পৃষ্ঠের মাত্র ১৫ কিলোমিটার গভীরে সৃষ্টি...
পূর্ব ইন্দোনেশিয়ার উপকূলে সাত দশমিক সাত মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভয়াবহ এই কম্পন ও এর পরবর্তী কয়েক ডজন আফটারশকের পর অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক...
কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে সোমবার সকালে আঘাত হানা ভয়াবহ ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা লাফিয়ে বেড়ে অন্তত ১১১ জনে পৌঁছেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮৭ জন এবং ধসে পড়া শত শত ভবনের ধ্বংসস্তূপের...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর