বন্যা ও ভূমিধস নেপাল-ভারতে নিহত ৭৫, চীনে মাতমো'র আঘাত

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ১১:৪০ এএম

ভারী বৃষ্টিতে নেপাল এবং ভারতের দার্জিলিংয়ে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে নেপালে অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৯ জন। এদিকে ভারতের দার্জিলিংয়ে বৃষ্টি ও আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন ২৮ জন। আর চীনের গুয়াংডং প্রদেশের সুয়েনে আঘাত হেনেছে টাইফুন মাতমো। তীব্র তুষারঝড়ে তিব্বতে মাউন্ট এভারেস্টে আটকে পড়েছেন অন্তত এক হাজার মানুষ। 

ভারী বৃষ্টি আর আকস্মিক বন্যার কবলে হিমালয়ের দেশ নেপাল। প্রবল বৃষ্টির কারণে দেশটির আটটি নদী, বাগমতী, সুন কোশি, অরুণ, তামোর, কোশি, বুড়িখোলা এবং বিরিং খোলার পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। 

ভূমিধসে অনেক জায়গার পথঘাট বন্ধ হয়ে গেছে। ভেসে গেছে কয়েকটি সেতু। এতে শত শত যাত্রী বিভিন্ন স্থানে আটকে পড়েছেন। ব্যাহত হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল। 

বিপর্যয়কর এই পরিস্থিতিতে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। নিখোঁজ রয়েছেন অনেকে। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দেশটির ন্যাশনাল ডিজ্যাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির মুখপাত্র। ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার ও জরুরি তৎপরতা অব্যাহত রাখতে সোম ও মঙ্গলবার দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে নেপাল সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনা ঘটেছে। অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে নদ-নদীর পানি। 

আবহাওয়া এবং বন্যা পরিস্থিতির জন্য বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। লোহার সেতু ভেঙে পড়ায় বন্ধ হয়ে গেছে শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী মূল সড়ক। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য দ্রুত কাজ শুরু করেছে প্রশাসন। 

অন্যদিকে চীনের গুয়াংডং প্রদেশের সুয়েনে আঘাত হেনেছে টাইফুন মাতমো। টাইফুনের কারণে ছুটির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত হাইনান প্রদেশের ফেরি সেবা বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া কিছু জায়গায় ট্রেন ও বাস সেবাও বন্ধ করা হয়েছে। পূর্বসতর্কতার অংশ হিসেবে বাতিল করা হয় বেশ কিছু ফ্লাইটও।  

এছাড়া তিব্বতে মাউন্ট এভারেস্টে প্রায় ৪ হাজার ৯০০ মিটার বা ১৬ হাজার ফুট উচ্চতায় আটকে পড়েছেন অন্তত এক হাজার মানুষ। প্রবেশপথ থেকে তুষার সরিয়ে আটকে পড়া ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধারকারীরা কাজ করছেন। তাঁদের সহায়তা করছেন শত শত স্থানীয় বাসিন্দা।

আরবিএস
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর