ফিলিপাইনে ৭.৪ মাত্রার ভূমিকম্প

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০১:০৬ পিএম

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দ্বীপ মিন্দানাওয়ের উপকূলে শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৭ দশমিক ৪। ফিলিপাইনের ভূতাত্ত্বিক সংস্থা শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করে।

বার্তা সংস্থা এএফপির খবরে দেশটির ভূতাত্ত্বিক সংস্থার বরাতে বলা হয়, আগামী দুই ঘণ্টার মধ্যে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এক মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে।

সংস্থাটি এই অঞ্চলের উপকূলীয় বাসিন্দাদের অবিলম্বে উঁচু স্থানে সরে যাওয়ার অথবা আরো ভেতরের দিকে চলে যাওয়ার জন্য জোরালো পরামর্শ দিয়েছে।

বিবিসির খবরে বলা হয়, ফিলিপিন্সের ভূকম্পন সংস্থা ‘জীবনের জন্য হুমকি’ হয়ে দাঁড়াতে পারে এমন উচ্চতার ঢেউসহ ‘ধ্বংসাত্মক সুনামির’ সতর্কতা জারি করে।

তবে ঘণ্টাখানেক পর ইউএস সুনামি ওয়ার্নিং সেন্টার জানায়, সুনামি সর্তকতা তুলে নেয়া হয়েছে। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি।

শুক্রবার সকালের এই ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার কিছু অংশেও সুনামির সতর্কতা জারি করা হয়।

ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটারেরও বেশি দূরে ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি এবং পাপুয়া অঞ্চলেও সুনামির সতর্কতা জারি করা হয়। এই অঞ্চলগুলো হুমকির মুখে রয়েছে বলে জানায় ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিদ্যা সংস্থা।

ইন্দোনেশিয়ার ভূমিকম্প ও সুনামি কেন্দ্রের প্রধান জানিয়েছেন, ইন্দোনেশিয়ার জলসীমায় ১৭ সেমি (৬ ইঞ্চি) পর্যন্ত সুনামি রেকর্ড করা হয়েছে।

ইন্দোনেশিয়ার ভূকম্পন সংস্থা জানায়, উত্তর সুলাওয়েসির তালাউড দ্বীপপুঞ্জে ৩ দশমিক ৫ সেন্টিমিটার থেকে ১৭ সেন্টিমিটার পর্যন্ত সুনামি ঢেউ রেকর্ড করা হয়েছে।

একাত্তর/আরএ
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে উভয় দেশের কর্তৃপক্ষ আশঙ্কা...
নেপালের মধ্য অঞ্চলের রসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা সৃষ্টি হওয়া ভয়াবহ ও নজিরবিহীন বন্যার মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কাঠমান্ডু ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশিষ্ট জলবায়ু গবেষক রিজান...
বাংলাদেশ-ভারতের উপকূলজুড়ে বিস্তৃত বঙ্গোপসাগরে বাড়ছে ভূকম্পনের ঝুঁকি! বঙ্গোপসাগরের তলদেশে পরিবর্তনশীল টেকটনিক প্লেট, বিপুল পরিমাণ পলির আস্তরণ এবং প্রাচীন ফাটলগুলোর নতুন করে পুনরুজ্জীবিত হওয়ায়...
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের দুই মাস পর মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৫০৯ জনে দাঁড়িয়েছে। তবে এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর