‘ঝুঁকি’ নিয়ে ইতালির প্রধানমন্ত্রীকে ‘সুন্দরী’ বললেন ট্রাম্প

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৬:৪৫ পিএম

‘যুক্তরাষ্ট্রে আপনি যদি কোনো নারীকে সুন্দরী বলেন, আপনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে। কিন্তু আমি আমার সুযোগ নিতে চাই।’- এমন মন্তব্যের পর ইতালির প্রধানমন্ত্রী  জর্জিয়া মেলোনিকে ‘সুন্দরী নারী’ বলে সম্বোধন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর এএফপির।

লিঙ্গবৈষম্যবাদী মন্তব্য করার জন্য ট্রাম্প অতীতে সমালোচনার শিকার হয়েছেন। এবার মেলোনিকে সুন্দরী বলেও তিনি আবার সমালোচনার মুখে পড়ার ঝুঁকি নিলেন।

সোমবার (১৩ অক্টোবর) গাজা যুদ্ধ বন্ধের পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য ট্রাম্প এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির নেতৃত্বে শারম আল শেখে আলোচনায় বসেছিলেন ২০টির বেশি দেশের নেতারা। সেখানে উপস্থিত একমাত্র নারী সরকারপ্রধান ছিলেন মেলোনি।

ওই মন্তব্যের পর ট্রাম্প মেলোনির দিকে ঘুরে বলেন, যদি আমি আপনাকে বলি, আপনি সুন্দরী, আপনি নিশ্চয়ই রাগ করবেন না, তাই না? কারণ, আপনি তা–ই।

ট্রাম্পের প্রশংসা শুনে হেসে মাথা নাড়েন দেখা যায় ৪৮ বছর বয়সের প্রধানমন্ত্রীকে। তবে কেবল রূপই নয়, মেলোনির গুণের প্রশংসাও করেছেন ট্রাম্প।

মেলোনিকে একজন সফল রাজনীতিবিদ বলে ট্রাম্প অভিহিত করেন। বলেন, তিনি (মেলোনি) দারুণ মানুষ। ইতালির মানুষ তাকে সম্মান করে। তিনি খুবই সফল একজন রাজনীতিবিদ।

ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির নথিতে সোমবার ট্রাম্প এবং অন্য দেশের নেতারা সই করেন। সই করা নথি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কোনো তথ্য জানা যায়নি। সইয়ের পর ট্রাম্প বলেন, এটি (যুদ্ধবিরতি) কার্যকর থাকবে।

একাত্তর/এসি
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
যুক্তরাষ্ট্রের সরকারি ক্ষমতার মূল কেন্দ্রগুলোতে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও জোরদার করার জন্য কয়েক দশক ধরে চলা রক্ষণশীল আইনি প্রচেষ্টার বড়ো জয় হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে...
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর