হোয়াইট হাউস থেকে ‘শূন্য হাতে ফিরলেন’ জেলেনস্কি

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০১:৪৮ পিএম

হোয়াইট হাউসে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ইউক্রেনের জন্য টমাহক ক্রুজ মিসাইল সরবরাহের সম্ভাবনা। 

বৈঠকে জেলেনস্কি ইউক্রেনের জন্য দূরপাল্লার টমাহক মিসাইল সরবরাহের অনুরোধ জানান, যা রাশিয়ার তেল ও জ্বালানি স্থাপনাগুলোতে আঘাত হানতে ব্যবহার করা যেতে পারে। 

তবে ট্রাম্প এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না দিয়ে বলেন, আশা করি এগুলোর প্রয়োজন হবে না। আমরা যুদ্ধ শেষ করতে চাই টমাহকের কথা না ভেবে। তিনি মিসাইল সরবরাহকে ‘যুদ্ধের উত্তেজনা বাড়ানোর’ একটি পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

মার্কিন প্রেসিডেন্টের এমন আভাসের পর জেলেনস্কিকে দৃশ্যত ‘শূন্য হাতেই’ হোয়াইট হাউসের বৈঠক থেকে ফিরতে হয়েছে। খবর বিবিসির।

এদিকে, জেলেনস্কি বৈঠকের পর বলেন, আমরা দূরপাল্লার মিসাইল নিয়ে কথা বলেছি, কিন্তু যুক্তরাষ্ট্র উত্তেজনা বৃদ্ধি চায় না বলে এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলা হয়নি।

তিনি আরও জানান, টমাহক মিসাইলের সম্ভাবনা রাশিয়াকে ‘আতঙ্কিত’ করেছে, কারণ এটি একটি শক্তিশালী অস্ত্র। জেলেনস্কির দাবি, ইউক্রেনের ড্রোন সরবরাহের বিনিময়ে টমাহক চাওয়ার হয়েছে। যার ইতিবাচক সাড়া দিয়েছেন ট্রাম্প। 

এই বৈঠকের পটভূমিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক যোগাযোগের বিষয়টিও উঠে এসেছে।  বৈঠকের আগের দিন ট্রাম্প পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন এবং তাকে হাঙ্গেরিতে শিগগিরই সাক্ষাতের জন্য রাজি করান। 

টমাহকের কল্যাণেই পুতিন তড়িঘড়ি ট্রাম্পের সঙ্গে বৈঠক করছেন কিনা, এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ক্ষেপণাস্ত্রের হুমকি ভালো, কিন্তু সেই হুমকি তো সবসময় থাকেই।

ট্রাম্প বলেন, এই কথোপকথন খুবই ফলপ্রসূ ছিলো। তিনি জানান, ওয়াশিংটন এবং মস্কোর দলগুলো পরবর্তী সপ্তাহে সাক্ষাৎ করবে। তবে পুতিন এবং জেলেনস্কির মধ্যে বৈরিতা থাকায় তিন পক্ষের সাক্ষাৎ কীভাবে হবে, তা স্পষ্ট নয়। তবে আমরা সবার জন্য স্বাচ্ছন্দ্যময় পরিবেশ চাই।

একাত্তর/এসি
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
যুক্তরাষ্ট্রের সরকারি ক্ষমতার মূল কেন্দ্রগুলোতে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও জোরদার করার জন্য কয়েক দশক ধরে চলা রক্ষণশীল আইনি প্রচেষ্টার বড়ো জয় হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে...
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর