এবার মেক্সিকোতে সরকারবিরোধী বিক্ষোভে নেমেছে জেন জি

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম

মেক্সিকোতে সরকার বিরোধী বিক্ষোভে নেমেছেন তরুণরা। সহিংসতা, দুর্নীতি, এবং বিভিন্ন রাজনৈতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করে জেন-জি দের একটি দল। প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবম সরকারের বিরুদ্ধে উত্তাল মেক্সিকোর রাজপথ। আন্দোলনের নেতৃত্বে তরুণ সমাজ থাকলেও এতে যুক্ত হতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও। পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ১২০ জন। 

এবার জেন জি আন্দোলনে উত্তাল মেক্সিকো। সহিংসতা, দুর্নীতি আর রাজনৈতিক বিভিন্ন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিস্ফোরিত ক্ষোভে মেক্সিকোর তরুণনা। তাদের ডাকে সাড়া দিয়ে রাস্তায় নামে হাজারো মানুষ। এই আন্দোলকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ভিসেন্তে ফক্সসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি।

বিক্ষোভের কেন্দ্রবিন্দু-উরুয়াপানের জনপ্রিয় মেয়র কার্লোস মানজো। পয়লা নভেম্বর ‘ডে অব দ্য ডেড’ উৎসবে অংশ নেওয়ার সময় তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। সন্ত্রাসবাদ ও মাদকচক্র নিয়ে খোলামেলা সমালোচনা করতেন কার্লোস। রাজনীতিতে আর অবস্থান ছিলো বেশ শক্ত। 

তাকে হত্যার প্রতিবাদেই শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল ‘উই আর অল কার্লোস মানজো। অনেকেরই মাথায় ছিলো মানজোর রাজনৈতিক প্রতীক, খড়ের টুপি। 

বিক্ষোভ চলাকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশটির প্রেসিডেন্ট প্রাসাদের সামনে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনের নিরাপত্তা ব্যারিকেডের একটা অংশ ভাঙার চেষ্টা করলে তাদের বাধা দেয় পুলিশ। ছোড়ে টিয়ারগ্যাস।

তবে প্রেসিডেন্ট শিনবম এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন বিক্ষোভে ডানপন্থি রাজনৈতিক শক্তি অর্থায়ন করছে এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সরকারবিরোধী আন্দোলনে অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

কার্লোস মানজো হত্যাকাণ্ডের পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জনমনে নতুন করে উদ্বেগ জন্মেছে। আর নতুন প্রজন্মের এই আন্দোলন মেক্সিকোকে নতুন রাজনৈতিক বাস্তবতার দিকে ঠেলে দিচ্ছে। সামনে আরও বড় বিক্ষোভের ইঙ্গিতও দিচ্ছেন সংগঠকরা।

একাত্তর/এসি
মেক্সিকো সরকার জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী দেশটির সবচেয়ে মোস্ট ওয়ান্টেড কার্টেল প্রধানকে নির্মূল করেছে। এই ঘটনার পর বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক সহিংসতার ছড়িয়ে পড়েছে; কার্টেল সদস্যরা তাদের...
মেক্সিকোর শক্তিশালী ও দুর্ধর্ষ 'জালিস্কো নিউ জেনারেশন কার্টেল' (সিজেএনজি) প্রধান নেমেসিও ‘এল মেঞ্চো’ ওসেগুয়েরা সেরভান্তেসকে নির্মূল করার অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করেছে বলে...
মেক্সিকোর সংগঠিত অপরাধ জগতের ইতিহাসে যে অল্প ক’জন ব্যক্তির নাম স্থায়ী প্রভাব ফেলেছে, তাদের মধ্যে অন্যতম হলেন নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস, যিনি ‘এল মেঞ্চো’ নামেই বেশি পরিচিত। তার সম্পর্কে খুব অল্প...
আমেরিকার প্রতিবেশী ও এবারের বিশ্বকাপ ফুটবলের অন্যতম আয়োজক মেক্সিকোতে দুর্ধর্ষ এক মাদক চক্র ও অপরাধী গোষ্ঠির প্রধানসহ বেশ কয়েকজন শীর্ষ সদস্যকে হত্যার ঘটনায় দেশটি জেড়ে রীতিমতো নরক গুলজার চলছে।...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর