পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলা, নিহত তিন

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১১:৩২ এএম

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীরা হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ হামলায় অন্তত তিনজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। 

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদন এসব তথ্য নিশ্চিত করেছে। 

প্রতিবেদনে বলা হয়, পেশোয়ারে ফেডারেল কনস্ট্যাবুলারি (এফসি)-এর সদর দপ্তরে সোমবার সকালে এই হামলার ঘটনা ঘটে। সিনিয়র পুলিশ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার মিয়াঁ সাঈদ আহমদ জানান, এফসি সদর দপ্তরে হামলা করা হয়েছে। এর বিপরীতে এফসিও পাল্টা ব্যবস্থা নিচ্ছে । ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। 

এদিকে হামলার সময় ওই এলাকায় দু’টি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। 

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে, বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে। 

২০২২ সালের নভেম্বরে সরকারের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি পুনরায় নিরাপত্তা বাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যদের ওপর হামলার হুমকি দেওয়ার পর এ ধরনের হামলা আরও বেড়ে যায়।

আরবিএস
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর