করোনার 'মিউ' ধরণ নিয়ে উদ্বেগ, পর্যবেক্ষণ করছে ডব্লিওএইচও

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০১:৩২ পিএম

চলতি বছরের জানুয়ারি মাসে কলম্বিয়ায় প্রথম চিহ্নিত হয় করোনা ভাইরাসের 'মিউ' নামের একটি নতুন ধরণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) জানিয়েছে, নতুন এ ধরণটি পর্যবেক্ষণ করছে তারা।

মঙ্গলবার (৩১ আগস্ট) ডব্লিওএইচও'র মহামারি বিষয়ক সাপ্তাহিক বুলেটিনে বলা হয়, বৈজ্ঞানিকভাবে 'মিউ' ধরণটি বি.ওয়ান.৬২১ হিসেবে পরিচিত। একে 'ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট' হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে সংবাদমাধ্যম গলফ নিউজ জানিয়েছে, করোনার এই ধরণটি টিকার প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করছে। বিষয়টি চিন্তার কারণ হিসেবে দেখা দিয়েছে। তবে এ নিয়ে আরও গবেষণার প্রয়োজন আছে বলে মনে করে সংস্থাটি। 

আরও পড়ুন: তালেবানকে সাধুবাদ জানিয়ে কাশ্মিকে মুক্ত করার ডাক আল কায়েদার

তবে নতুন করে বিশ্বব্যাপী করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ভাইরাসের নতুন ধরণের উদ্ভব নিয়ে ব্যাপক উদ্বেগ রয়েছে বলে শঙ্কা প্রকাশ করেছে ডব্লিওএইচও।

ইতোমধ্যে আলফা ও ডেল্টাসহ চার ধরনের কোভিড-১৯  শনাক্ত হয়েছে একাধিক দেশে। বিশ্বের ১৯৩টি দেশে আলফা এবং ১৭০টি দেশে ডেল্টা ধরণ ছড়িয়েছে।

এদিকে কলম্বিয়ায় 'মিউ' শনাক্ত হওয়ার পর ইউরোপসহ দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশেও এটি ছড়িয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।


একাত্তর/আরবিএস   

মানবশরীরে করোনা টিকার দু'টি বিরল নতুন কিন্তু ব্যতিক্রমী পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত করতে সক্ষম হয়েছেন গবেষকরা। এ নিয়ে এখন পর্যন্ত করা সবচেয়ে বড় গবেষণায় দেখা গেছে, করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া...
করোনা মহামারীর ধকল কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হয়ে যায় পরবর্তী মহামারী নিয়ে গবেষকদের সতর্ক উচ্চারণ।
বিশ্বজুড়ে আবারও শুরু হয়েছে প্রাণঘাতী করোনার প্রকোপ। বিভিন্ন দেশে গত এক মাসে করোনা সংক্রমণের হার বেড়েছে ৫২ শতাংশ। সেই সঙ্গে বাড়ছে মৃত্যু হারও।
করোনা মহামারির কারণে প্রায় সাড়ে তিন বছর বন্ধ রাখার পর অবশেষে বিদেশিদের জন্য সীমান্ত খুলেছে উত্তর কোরিয়া।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর