ব্যাপক রুশ হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ওডেসার ১০ লাখ পরিবার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ওডেসা এবং এর আশেপাশে শনিবার ভোরে রাশিয়ার চালানো বড় ধরনের হামলায় বিদ্যুৎ গ্রিডের মারাত্মক ক্ষতি হয়েছে। এই হামলার ফলে নগরীটির দশ লাখেরও বেশি পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের উপর প্রায় ৪৫০টিরও বেশি ড্রোন এবং ৩০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আক্রমণ চালিয়েছে।

জেলেনস্কি টেলিগ্রামে লিখেছেন, আক্রমণের মূল লক্ষ্য ছিল আমাদের জ্বালানি ব্যবস্থা, বিশেষ করে দক্ষিণ এবং ওডেসা অঞ্চল। তিনি আরও জানান, ইউক্রেন জুড়ে সাতটি অঞ্চলের হাজার হাজার পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেঙ্কো বলেন, এটি ওডেসার উপর যুদ্ধের অন্যতম বৃহৎ আক্রমণ ছিল, যার ফলে বিদ্যুৎ এবং পানির সরবরাহ ব্যাহত হয়েছে। তিনি জানান, শহরের বিভিন্ন এলাকায় সুপেয়ে পানির সরবরাহ অন্যত্র স্থান থেকে আনা হচ্ছে।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লিমেঙ্কো বলেন, এই হামলার ফলে ইউক্রেন জুড়ে দশ লাখেরও বেশি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং পাঁচজন আহত হয়েছে।

ইউক্রেনের পাওয়ার গ্রিড অপারেটর জানিয়েছে, ওডেসা এবং মাইকোলাইভের দক্ষিণাঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক পরিবার বিদ্যুৎবিহীন এবং খেরসনে ইউক্রেন-নিয়ন্ত্রিত অংশ পুরোপুরি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

২০২২ সালে আক্রমণের পর থেকে মস্কো নিয়মিতভাবে ইউক্রেনের জ্বালানি ব্যবস্থার উপর বোমা হামলা চালিয়ে আসছে, যার ফলে দেশব্যাপী প্রতিদিন দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, তারা ইউক্রেনীয় জ্বালানি ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

এআরএস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর