সিরিয়ায় দুই সেনার মৃত্যুর ঘটনায় কঠোর প্রতিশোধ নেয়ার হুমকি ট্রাম্পের

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৩০ পিএম

সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) অতর্কিত হামলায় দুই মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিরিয়ায় শনিবার (১৩ ডিসেম্বর) আইএস’র হামলায় দুই মার্কিন সেনা ও একজন দো-ভাষী নিহত এবং সেনাবাহিনীর তিন সদস্য আহত হয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশিয়াল প্ল্যাটফর্মে বলেছেন, আমরা সিরিয়ায় তিন জন ‘মহান দেশপ্রেমী আমেরিকানের’ মৃত্যুতে শোক প্রকাশ করছি,’ এবং ‘অত্যন্ত কঠোর প্রতিশোধ’ নেয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।

পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেছেন, সিরিয়ার পালমিরায় এই হামলার ঘটনা ঘটে। এখানে ইউনেস্কো-তালিকাভুক্ত প্রাচীন ধ্বংসাবশেষ রয়েছে।

এই অঞ্চলটি একসময় আইএস (ইসলামিক স্টেট) গ্রুপের নিয়ন্ত্রণে ছিলো। আইএস গ্রুপটি আইএসআইএস নামেও পরিচিত এবং এক সময় সিরিয়ায় বিস্তৃত এলাকাকে তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল। 

মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানিয়েছে, এই ভয়াবহ আক্রমণটি একজন আইএসআইএস বন্দুকধারী কর্তৃক পরিচালিত আক্রমণ। হামলায় অংশ নেয়া ওই আইএস সদস্যকে হত্যা করা হয়েছে।

ট্রাম্প এটিকে ‘সিরিয়ায় অত্যন্ত বিপজ্জনক একটি অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র ও সিরিয়ার বিরুদ্ধে আইএসআইএস-এর একটি আক্রমণ’ বলে আখ্যায়িত করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আহত তিন জন মার্কিন সেনা ‘ভালো আছেন’।

পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, সন্ত্রাসবিরোধী অভিযানের সহায়তায় সৈন্যরা ‘একজন গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে কার্যক্রম’ পরিচালনা করার সময় এই হামলার ঘটনা ঘটে।

একাত্তর/আরএ
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
নোবেল শান্তিপুরস্কারে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর সাবেক বিচারক নাভি পিল্লাইয়ের ভূষিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক এই আন্তর্জাতিক আদালতের ওপর সরাসরি কঠোর...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর