বড়দিনে ৬০ বন্দিকে মুক্তি দিলো ভেনিজুয়েলা সরকার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম

ভেনেজুয়েলার কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) অন্তত ৬০ জন বন্দিকে মুক্তি দিয়েছে বলে জানা গেছে। ২০২৪ সালে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পুনঃনির্বাচনের বিরুদ্ধে আন্দোলনের সময় এদের আটক করা হয়। 

একটি মানবাধিকার সংস্থা এ তথ্য জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা এএফপি।

খবরে বলা হয়, গত ২০২৪ সালের জুলাই মাসে জালিয়াতির অভিযোগ সত্ত্বেও মাদুরো তৃতীয় মেয়াদে জয়লাভ করলে নির্বাচন-পরবর্তী উত্তাল বিক্ষোভ শুরু হয়।

ওই বিক্ষোভে প্রায় দুই হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছিলো। তবে এখন পর্যন্ত প্রায় ২ হাজার জনকে মুক্তি দেওয়া হয়েছে।

স্থানীয় এনজিও ফোরো পেনালের সাম্প্রতিক হিসাব অনুসারে জানা গেছে, ভেনেজুয়েলায় কমপক্ষে ৯০২ জন রাজনৈতিক বন্দি রয়েছে।

রাজনৈতিক বন্দিদের মুক্তির জন্য কাজ করা মানবাধিকার কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সমন্বয়ে গঠিত ‘কমিটি ফর দ্য ফ্রিডম অফ পলিটিকাল প্রিজনার্স’ জানিয়েছে, এই মুক্তি কার্যক্রম ক্রিসমাস দিবসে শুরু হয়।

কমিটির প্রধান আন্দ্রেয়ানা বাদুয়েল বলেন, আমরা ৬০ জনেরও বেশি ভেনেজুয়েলার মুক্তি উদযাপন করছি, যাদের নির্বিচারে আটক করা উচিত ছিল না।

তিনি আরো বলেন, যদিও তারা সম্পূর্ণভাবে স্বাধীন নয়, আমরা তাদের পূর্ণ মুক্তি ও সকল রাজনৈতিক বন্দির মুক্তির জন্য কাজ চালিয়ে যাব।

আন্দ্রেয়ানা বাদুয়েল বলেন, বন্দিদের মুক্তির শর্তাবলী স্পষ্ট নয়। এএফপি প্রসিকিউটর কার্যালয় থেকে বিস্তারিত জানতে চেয়েছে। তবে তাৎক্ষণিক এ ব্যাপারে কোনো উত্তর পাওয়া যায়নি।

পরিবারের বর্ণনা অনুযায়ী, আটক ব্যক্তিদের রাজধানী কারাকাস থেকে প্রায় ১৩৪ কিলোমিটার (৮৩ মাইল) দূরে অবস্থিত এরাগুয়া রাজ্যের টোকোরন সর্বোচ্চ নিরাপত্তার জেলায় রাখা হয়েছিল।

বাদুয়েল বলেন, আমাদের মনে রাখতে হবে যে রাজনৈতিক বন্দিদের সঙ্গে ১ হাজারেরও বেশি পরিবার রয়েছে।

একাত্তর/আরএ
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন।
ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর উদ্ধার অভিযান চললেও বাড়ছে প্রাণহানি। সবশেষ সরকারি হিসাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫ জনে। আহত হয়েছেন প্রায় সাড়ে চার হাজার মানুষ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর