ডেটিং অ্যাপে আলাপের পর ১৮ হাজার টাকার বিল! 

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:১৫ পিএম

ভারতের বড় শহরগুলোতে নতুন মানুষের সাথে পরিচয়ের জন্য বর্তমানে ডেটিং অ্যাপ অত্যন্ত জনপ্রিয়। অনেক ক্ষেত্রে এমন সব অ্যাপের মাধ্যমে সুন্দর সম্পর্ক গড়ে উঠলেও, মুদ্রার উল্টো পিঠ হিসেবে উঠে আসছে ভয়াবহ সব প্রতারণার গল্প। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে এক যুবকের শেয়ার করা দিল্লির এক তিক্ত অভিজ্ঞতা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। সামান্য সালাদ, নুডলস এবং ওয়াইনের বিল হিসেবে ওই যুবককে দিতে হয়েছে ১৮ হাজার টাকা!

দিল্লিতে নতুন আসা ওই যুবক জানান, এক তরুণীর সাথে ডেটিং অ্যাপে তার ম্যাচিং হয়। শুরুতেই তিনি পরিষ্কার করে দিয়েছিলেন, তিনি কোনো সিরিয়াস সম্পর্ক খুঁজছেন না, বরং নতুন শহরে একা থাকায় শুধু কিছু সময় গল্প করতে চান। সেই আলাপ থেকেই তারা একটি ক্যাফে-রেস্টুরেন্টে দেখা করতে রাজি হন।

যুবকের দাবি অনুযায়ী, তিনি নিজের জন্য কিছুই অর্ডার করেননি। বিপরীতে তরুণীটি একগ্লাস রেড ওয়াইন অর্ডার করেন। কিন্তু খাবারের শেষে যখন বিল আসে, তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। সেখানে ওয়াইন, সালাদ এবং নুডলস বাবদ মোট ১৮ হাজার টাকা চার্জ করা হয়। 

যেখানে ওই যুবকের মাসিক বেতন মাত্র ২৫ হাজার টাকা, সেখানে এক নিমেষেই ১৮ হাজার টাকা বিল আসায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। লোকলজ্জার ভয়ে তিনি ইউপিআই-এর মাধ্যমে বিলটি পরিশোধ করে দিলেও পরে প্রশ্ন তোলেন- এটি কি দিল্লির স্বাভাবিক চিত্র নাকি কোনো পরিকল্পিত প্রতারণা?

রেডিটে পোস্টটি শেয়ার করার পর দ্রুতই তা ভাইরাল হয়ে যায়। প্রায় ১,৪০০-এর বেশি মানুষ এতে সমর্থন জানান এবং কয়েকশ মন্তব্য জমা পড়ে। অধিকাংশ নেটিজেনই এটিকে একটি 'সুসংগঠিত প্রতারণা' হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের দাবি, দিল্লির অনেক অসাধু রেস্টুরেন্ট কিছু নারীর সাথে যোগসাজশ করে এভাবে সাধারণ পুরুষদের ফাঁদে ফেলে এবং আকাশচুম্বী বিল ধরিয়ে দেয়।

অনেক ব্যবহারকারী পরামর্শ দিয়েছেন, অবিলম্বে পুলিশে অভিযোগ করা উচিত এবং ব্যাংকের মাধ্যমে এই পেমেন্ট নিয়ে আপত্তি জানানো প্রয়োজন। কেউ কেউ সতর্ক করে বলেছেন, বিল দিতে অস্বীকার করলে অনেক সময় ক্যাফে কর্তৃপক্ষ বা বাউন্সাররা ভয়ভীতি দেখায় কিংবা মিথ্যা অভিযোগে ফাঁসানোর হুমকি দেয়।

যদিও গণমাধ্যমগুলো এই রেডিট পোস্টের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি, তবুও এই ঘটনাটি অপরিচিত শহরে অপরিচিত মানুষের ওপর অন্ধবিশ্বাসের ঝুঁকিকে সামনে নিয়ে এসেছে। 

বিশেষজ্ঞরা বলছেন, ডেটিং অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীদের আরও সচেতন হওয়া প্রয়োজন। অপরিচিত জায়গায় দেখা করার ক্ষেত্রে জনবহুল এবং পরিচিত স্থান নির্বাচন করা এবং অতিরিক্ত বিলের ক্ষেত্রে আইনের আশ্রয় নেওয়া জরুরি।

এই ঘটনাটি আবারও মনে করিয়ে দিল, ডিজিটাল দুনিয়ায় সামাজিক মেলামেশা যেমন সহজ হয়েছে, ঠিক তেমনি পাল্লা দিয়ে বাড়ছে অভিনব সব প্রতারণার কৌশল।

এআরএস
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর