ইরান সীমান্তে সশস্ত্র কুর্দি যোদ্ধাদের অনুপ্রবেশের চেষ্টা

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:৩৯ পিএম

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে প্রশাসনের কঠোর অবস্থানের সুযোগ নিয়ে প্রতিবেশী ইরাক সীমান্ত দিয়ে সশস্ত্র কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ইরানে প্রবেশের চেষ্টা করছে। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে, যা তেহরানের বর্তমান অস্থিরতাকে কাজে লাগিয়ে বিদেশি শক্তির হস্তক্ষেপের একটি স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট তিনটি সূত্র জানিয়েছে, ইরাক সীমান্ত দিয়ে কুর্দি যোদ্ধাদের প্রবেশের বিষয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে আগেভাগেই সতর্ক করেছিল প্রতিবেশী তুরস্কের গোয়েন্দা সংস্থা। ইরান বারবার দাবি করে আসছে, বিক্ষোভে বিদেশি অনুপ্রবেশ রয়েছে।

ইরানি ওই কর্মকর্তা জানান, গত কয়েক দিনে কুর্দি যোদ্ধাদের সঙ্গে বিপ্লবী গার্ড বাহিনীর বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাঁর দাবি, এই যোদ্ধারা মূলত চলমান গণবিক্ষোভের সুযোগ নিয়ে দেশে চরম অস্থিরতা তৈরি করতে চায়। উল্লেখ্য, বিপ্লবী গার্ড বাহিনী ইরানের একটি অভিজাত বাহিনী যারা অতীতেও বিভিন্ন অভ্যন্তরীণ বিদ্রোহ সফলভাবে দমন করেছে।

তুরস্কের গোয়েন্দা সংস্থা 'এমআইটি' বা আঙ্কারার প্রেসিডেন্ট কার্যালয় থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তুরস্ক- যারা উত্তর ইরাকের কুর্দি বিদ্রোহীদের সন্ত্রাসী হিসেবে গণ্য করে, গত কয়েক দিন ধরেই সতর্ক করে আসছে, ইরানে যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ আঞ্চলিক সংকটকে আরও ভয়াবহ করে তুলবে।

ইরানি কর্মকর্তার তথ্যমতে, এসব যোদ্ধাকে ইরাক ও তুরস্ক থেকে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, তেহরান ইতিমধ্যে ওই দেশগুলোকে তাদের ভূমি ব্যবহার করে ইরানে কোনো ধরনের অস্ত্র বা যোদ্ধা পাচার বন্ধ করার জন্য অনুরোধ জানিয়েছে।

এদিকে, ইরানের ধর্মীয় শাসনের বিরুদ্ধে চলা এই বিশাল গণআন্দোলন দমনে কর্তৃপক্ষের অভিযানে এখন পর্যন্ত ২,৬০০ মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা। অন্যদিকে, যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের ক্রমাগত উৎসাহ দিয়ে যাচ্ছে এবং প্রয়োজনে সামরিক হস্তক্ষেপের হুমকিও দিয়েছে।

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর