রুশ হামলায় ইউক্রেনজুড়ে পাঁচ অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০২:১৯ পিএম

ইউক্রেনের রাজধানী কিয়েভে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। এ হামলায় একজন নিহত হয়েছে। এছাড়া তীব্র শীতের মধ্যে ইউক্রেনের পাঁচটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে ইউক্রেনের বিমান বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

ইউক্রেন যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিচ্ছে। মঙ্গলবার ভোরে রাজধানী কিয়েভে একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানে রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, রাশিয়া মোট ১৪৫টি ড্রোন হামলা চালায়, যার মধ্যে ১২৬টি সফলভাবে প্রতিহত করা হয়েছে।

দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চলে হামলায় জ্বালানি ও গ্যাস অবকাঠামো ক্ষতিগ্রস্তের পাশাপাশি হতাহতের খবরও পাওয়া গেছে। ইউক্রেনের বৃহত্তম বেসরকারি বিদ্যুৎ কোম্পানি জানিয়েছে, ওডেসায় একটি স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে প্রায় ৪০ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। আর ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০টির বেশি বাড়ি।

এর আগে সোমবার রাশিয়া ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রুশ বাহিনী জাপোরিঝিয়া অঞ্চলের পাভলিভকা এবং দোনেৎস্ক অঞ্চলের নভোপাভলিভকা দখল নিয়েছে।

এদিকে ইউক্রেন জানিয়েছে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে। এছাড়া দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে আরও আলোচনা হওয়ার কথাও রয়েছে।

এআরএস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর