যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বন্ধ বহু সড়ক

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০২:৩৪ পিএম

তীব্র শীত ও তুষারঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্য। গ্র্যান্ড র‍্যাপিডসের কাছে ইন্টারস্টেট ১০৬ হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। তীব্র শীতকালীন তুষারঝড়ে সড়কটিতে ১০০টিরও বেশি গাড়ি একটির সঙ্গে অন্যটির ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর এখনো পাওয়া যায়নি। তবে আহত হয়েছে অনেকে। এমন অবস্থায় অনেকগুলো সড়ক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 

যুক্তরাষ্ট্রের মিশিগানে তীব্র শীতকালীন তুষারঝড়ে বিপর্যস্ত ইন্টারস্টেট ১৯৬ হাইওয়ে। পুরো সড়কে ভারী তুষার আর শীতের তীব্র বাতাসে হাইওয়েতে ঘটেছে শতাধিক গাড়ির ভয়াবহ সংঘর্ষ।

প্রায় ১০০টির বেশি গাড়ি দুর্ঘটনায় জড়িয়েছে, এর মধ্যে ৩০টিরও বেশি ট্রাক রয়েছে। পাশাপাশি রয়েছে ব্যক্তিগত গাড়ি। এ অবস্থায় মিশিগান স্টেট পুলিশ উভয় দিকের হাইওয়ে বন্ধ করে দিয়ে দুর্ঘটনাস্থল থেকে গাড়ি উদ্ধারের কাজ শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, তুষার ঢাকা হাইওয়েতে গাড়ি ও ট্রাকের স্তূপ জমে আছে। 

তুষারপাতের কারণে আশেপাশের বেশ কয়েকটি রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, মিনেসোটার উত্তরাঞ্চল থেকে শুরু করে উইসকনসিন, ইন্ডিয়ানা, পেনসিলভেনিয়া, ওহাইও এবং নিউইয়র্ক পর্যন্ত তীব্র শীত এবং তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। 

মিশিগানে তাপমাত্রা মাইনাস ২২ ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস ৮ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এ অবস্থায় প্রয়োজন ছাড়া স্থানীয় বাসিন্দাদের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। 

এআরএস
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর