গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন করে ভারত: প্রণয় ভার্মা

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১০:০৬ এএম

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সবসময় সমর্থন দিয়ে এসেছে এবং তা অব্যাহত রাখবে।

হাই কমিশনার ও তার স্ত্রী মানু ভার্মার আমন্ত্রণে অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে প্রণয় ভার্মা বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশের জনগণের সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।

প্রণয় ভার্মা বলেন, আমাদের অংশীদারিত্ব উভয় দেশের জনগণ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য সুফল বয়ে এনেছে। সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই সাফল্য আমাদের আরও দূরদর্শী ও ভবিষ্যৎমুখী সহযোগিতার প্রেরণা জোগায়।

তিনি উল্লেখ করেন, দ্রুত বর্ধনশীল দুই অর্থনীতি হিসেবে ভারত ও বাংলাদেশ একে অপরের টেকসই প্রবৃদ্ধি এবং আঞ্চলিক সংহতির ভিত্তি হয়ে উঠতে সক্ষম।

দুই দেশের উন্নয়নের তাগিদ দিয়ে তিনি বলেন, ভারত ও বাংলাদেশ মিলে আঞ্চলিক শৃঙ্খল, যৌথ ডিজিটাল ইকোসিস্টেম এবং জ্বালানি করিডোর বিনির্মাণ করতে পারে।

এছাড়া পরিচ্ছন্ন জ্বালানি নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশ একসঙ্গে কাজ করার মাধ্যমে ভৌগোলিক নৈকট্যকে নতুন সুযোগে রূপান্তরিত করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

একাত্তর/আরএ
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর