ভয়াবহ তুষারঝড়ে কার্যত অচল আমেরিকার একাংশ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১১:০৭ পিএম

ভয়াবহ তুষারঝড়, হাড়কাঁপানো শীত আর অবিরাম হিমশীতল বৃষ্টির কবলে পড়ে কার্যত অচল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের একাংশ। সোমবার দেশটির পূর্ব উপকূলীয় রাজ্যগুলোতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ শীতকালীন পরিস্থিতি দেখা দিয়েছে, যার ফলে ঘরবন্দি হয়ে পড়েছেন কয়েক কোটি মানুষ।

নিউইয়র্ক ও ম্যাসাচুসেটস থেকে শুরু করে দক্ষিণের টেক্সাস এবং নর্থ ক্যারোলাইনা পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলের সড়কগুলো বরফের আস্তরণে ঢাকা পড়েছে।

কোথাও কোথাও এক ফুটের বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে এমন হাড়কাঁপানো শীত কয়েক দশকেও দেখা যায়নি। সেখানে গাছের ডালপালা ও বিদ্যুৎ লাইনের ওপর ইঞ্চিখানেক পুরু বরফের স্তর জমে গাছ উপড়ে পড়া ও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটছে।

বিপর্যস্ত জনজীবন ও মানবিক সহায়তা প্রবল তুষারপাতের কারণে হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে এবং স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। 

গৃহহীন ও দুস্থ মানুষদের উষ্ণতা দিতে জরুরি আশ্রয়কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। ওকলাহোমার তুলসায় রায়ান ডুভাল নামে এক ব্যক্তি তার পুরোনো দমকল ট্রাক নিয়ে রাস্তায় নেমেছেন দুর্গতদের সাহায্য করতে। তিনি বলেন, আমি শুধু মানুষকে শীতের হাত থেকে বাঁচাতে চেয়েছি। রাস্তায় কাউকে দেখলে গাড়িতে তুলে নিচ্ছি, তাদের উষ্ণতা, জল এবং খাবার দিচ্ছি। সমাজের জন্য আমাদের সবারই কিছু করা উচিত।

প্রায় ১১ কোটি ৮০ লক্ষ মানুষের জন্য তুষারঝড় এবং ১৫ কোটি ৭০ লক্ষ মানুষের জন্য প্রচণ্ড শীতের সতর্কবার্তা জারি করা হয়েছে। কানাডা সীমান্ত এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে ১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। এমনকি মেক্সিকো উপসাগরীয় এলাকাতেও তাপমাত্রা হিমাঙ্কের নিচে।

টেক্সাস থেকে ভার্জিনিয়া পর্যন্ত দক্ষিণের রাজ্যগুলোতে প্রায় ৮ লক্ষ ২০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় আছেন। এর মধ্যে টেনেসির অবস্থা সবচেয়ে শোচনীয়। রোববার ১১ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে, সোমবারও অনেক ফ্লাইট বিলম্বিত বা বাতিল হওয়ার খবর পাওয়া গেছে।

সরকারি পদক্ষেপ নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং হাডসন ভ্যালিতে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি স্কুল বন্ধের ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করার নির্দেশ দিয়েছেন। 

এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঝড়কে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে দক্ষিণ ও মধ্যভাগের এক ডজন অঙ্গরাজ্যে ফেডারেল জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
এদিকে, অনেক জায়গায় দেখা গেছে উল্টো ছবি। ওয়াশিংটন ডিসির মেরিডিয়ান হিল পার্কে তুষার নিয়ে লড়াইয়ে মেতে ওঠেন বিপুল সংখ্যক মানুষ। এমনকি ক্যাপিটল হিলের ঢালু জায়গায় প্লাস্টিকের স্লেজ নিয়ে শিশুদের তুষারের ওপর দিয়ে পিছলে পড়ার আনন্দ উপভোগ করতে দেখা গেছে অনেক পরিবারকে।

জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, সোমবার তুষারঝড়টি আটলান্টিক মহাসাগরের দিকে সরে যাওয়ার সম্ভাবনা থাকলেও আর্কটিক অঞ্চল থেকে আসা শীতল বাতাসের কারণে হাড়কাঁপানো শীত আরও কয়েকদিন স্থায়ী হতে পারে।

একাত্তর/এসি
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর