জেলেনস্কিকে চালায় ইসরাইল, এপস্টাইন ফাইলসে বিস্ফোরক

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৫ পিএম

আমেরিকার কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এডওয়ার্ড এপস্টাইনের লাখ লাখ নথি, ছবি ও ভিডিও প্রকাশের ঘটনায় তোলপাড় গোটা দুনিয়া। একের পর এক বেরিয়ে আসছে আমেরিকার অন্ধকার এক জগতের সঙ্গে বিশ্বের রথী-মহারথীদের সংসর্গের ঘটনা। আমেরিকার গন্ডি পেরিয়ে নাম আসছে বিভিন্ন দেশ থেকেও। 

৩০ ডিসেম্বর বিচার বিভাগ কর্তৃক প্রকাশিত এপস্টাইন ফাইলসের একটি নতুন কিস্তিতে বেরিয়ে এসেছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অজানা এক কাহিনী। 

সাবেক মার্কিন ট্রেজারি সেক্রেটারি ল্যারি সামার্স এবং জেফ্রি এপস্টাইনের মধ্যে ২০১৯ সালের ১ মে’র একটি বার্তা বিনিময় প্রকাশ পেয়েছে। সেখানে সামার্স ইউক্রেন নিয়ে জানতে চাইলে এপস্টাইন জানান, জেলেনস্কি সাহায্য খুঁজছেন। এপস্টাইন আরও দাবি করেন, জেলেনস্কি ‘ইসরায়েলিদের দ্বারা পরিচালিত’।

সামার্স লেখেন, আমরা ইউক্রেন নিয়ে আলোচনা করতে পারি। আমি এ বিষয়ে কিছুটা জানি, কারণ আমি বেশ কয়েকবার পিঞ্চুক কনফারেন্সে গিয়েছি এবং জারেস্কো যখন অর্থমন্ত্রী ছিলেন, তখন তাদের ঋণ মওকুফের বিষয়ে সাহায্য করেছি।

জবাবে এপস্টাইন লেখেন, জেলেনস্কি সাহায্য খুঁজছেন। পুতিন তাকে অবজ্ঞা করে বলছেন, তিনি ইসরাইলিদের দ্বারা পরিচালিত।

এপস্টাইন ফাইলসে জেলেনস্কির নাম ১০ বার উল্লেখ করা হয়েছে। এপস্টাইন একাধিকবার ইউক্রেনে গিয়ে তার সাথে দেখাও করেছিলেন। এপস্টাইন এবং রথচাইল্ড পরিবারের সদস্য এ. ডি রথচাইল্ডের মধ্যে ইমেল আদান-প্রদানে ইউক্রেন এবং দেশটির অস্থিরতা নিয়ে আলোচনা হয়েছে। 

২০১৯ সালের ফেব্রুয়ারিতে, জেলেনস্কি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার এক মাস আগে এপস্টাইন ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থান করেছিলেন। এছাড়া সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোর নাম এপস্টাইন ফাইলসে ২৬ বার এসেছে।

এপস্টাইন এবং বরিস নিকোলিচের মধ্যে এক কথোপকথনে তারা রাশিয়া সফরের বিষয়ে আলোচনা করেন। তাদের উদ্দেশ্য ছিল ইলা পোনোমারেভের সাথে দেখা করা, যিনি ডুমার (রুশ পার্লামেন্ট) একজন সদস্য এবং ধারণা করা হয়, তিনি পুতিনের বিরুদ্ধে অভ্যুত্থানের পরিকল্পনা করছেন। ইলা ছিলেন একজন রুশ বংশোদ্ভূত ইউক্রেনীয় রাজনীতিবিদ, যিনি ক্রিমিয়া দখলের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন।

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সাবেক উপদেষ্টা বরিস নিকোলিচ লিখেছিলেন, আমাদের শিগগিরই রাশিয়া যাওয়া উচিত এবং তোমার-আমার বন্ধু ইলা পোনোমারেভের সাথে দেখা করা উচিত। সে ডুমার সদস্য এবং সে খুব বুদ্ধিমান ও সুন্দরী প্রেমিকা; সে পুতিনের বিরুদ্ধে বিদ্রোহের মূল পরিকল্পনাকারী। 

বরিস আরও লেখেন, ইলা নোভোসিবিরস্ক অঞ্চলের প্রতিনিধিত্ব করে কিন্তু মস্কোতে থাকে। তার ভাগ্যে কী ঘটবে তা নিয়ে আমি শঙ্কিত। এখানে ঝুঁকি অনেক বেশি। যদি তাকে মেরে ফেলা না হয়, তবে সে পুতিনের স্থলাভিষিক্ত হতে পারে এবং নিজেই প্রেসিডেন্ট হতে পারে (তা সে আজ হোক বা কাল)।

একাত্তর/এসি
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
ইউক্রেনের তৈরি ড্রোন কিনতে আগ্রহী বিদেশি পক্ষগুলো যাতে সরাসরি বেসরকারি নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করে সরকারকে পাশ কাটাতে না পারে, সে জন্য রপ্তানি নিয়ম আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট...
ইউক্রেন যুদ্ধের অবসানে একটি চূড়ান্ত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বৈঠকে বসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ইউক্রেনের জন্য...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর