সৌদি আরবে চাঁদ দেখা গেছে, বুধবার প্রথম রোজা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশটির সরকার মহিমান্বিত এই মাস শুরুর ঘোষণা দিয়েছে। চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথম রোজা শুরু হবে।

সৌদিভিত্তিক ওয়েবসাইট ‘হারামাইন’-এ বলা হয়েছে, সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে অর্ধচন্দ্রের দেখা মিলেছে। ফলে আজ রাত থেকে ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাস শুরু।

সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও কাতারও আজ সন্ধ্যায় চাঁদ দেখার ঘোষণা দিয়েছে। ফলে এসব দেশেও বুধবার থেকে সিয়াম সাধনা শুরু হচ্ছে।

তবে সৌদির প্রতিবেশী দেশ ওমানে আজ চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে প্রথম রোজা হবে আগামী বৃহস্পতিবার। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই ও সিঙ্গাপুরেও আজ চাঁদ দেখা না যাওয়ায় সেখানে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে।

অন্যদিকে মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান ও আজারবাইজানেও আজ চাঁদ দেখা যায়নি। ফলে এসব দেশেও প্রথম রোজা পালিত হবে আগামী বৃহস্পতিবার।

মধ্যপ্রাচ্যে আজ চাঁদ দেখা যাওয়ায় দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও রমজান শুরুর ক্ষণগণনা শুরু হয়েছে। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রোজা ও ঈদ উদযাপিত হয়ে থাকে।

একাত্তর/এসি
সৌদি আরবের আকাশে শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামীকাল রোববার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
ঈদের চাঁদ দেখা না যাওয়ায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, ব্রুনেই ও অস্ট্রেলিয়া আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। তবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর