সাত দেশে শনিবার ঈদুল ফিতর

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১১:১০ পিএম

ঈদের চাঁদ দেখা না যাওয়ায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, ব্রুনেই ও অস্ট্রেলিয়া আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। 

তবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কবে ঈদ উদযাপিত হবে, তা এখনো জানা যায়নি। এসব দেশের চাঁদ দেখা কমিটি বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত দেবে।

মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার মালয়েশিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে পবিত্র রমজান মাস ৩০ দিনে শেষ হবে। 

সিএনএন ইন্দোনেশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ায় ১৪৪৪ হিজরির শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়ার সরকার। এ কারণে ইন্দোনেশিয়ায় শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) জানিয়েছে, এদিন আরব এবং ইসলামিক বিশ্বের কোথাও খালি চোখে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে না। লিবিয়াসহ পশ্চিম আফ্রিকার কিছু দেশে চাঁদ দেখা যেতে পারে। তবে আরব বিশ্বের সঙ্গে মিল রেখে শুক্রবার নয়, বরং শনিবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে।

তবে মিসরের ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিওফিজিক্স (এনআরআইএজি) সোমবার বলেছে, তাদের গণনার ভিত্তিতে ঈদুল ফিতর হবে শুক্রবার।

আরও পড়ুন: ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা

এই দুই প্রতিষ্ঠান শুধু জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ওপর ভিত্তি করে এ অনুমানের কথা জানিয়েছে। যদিও ঈদ কবে হবে, সেটা পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করবে।

শুক্রবার সন্ধ্যায় ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে বসার কথা রয়েছে। যদি শাওয়ালের চাঁদ দেখা যায় তাহলে শনিবার বাংলাদেশেও ঈদুল ফিতর উদযাপিত হবে। আর তা না হলে ৩০ রোজা শেষে রোববার বাংলাদেশে ঈদ উদযাপন করা হবে।


একাত্তর/এসজে

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ভারত, পাকিস্তান, মালয়েশিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
উপসাগরীয় দেশগুলোতে হামলার আতঙ্ক এবারের ঈদের আনন্দ ম্লান করে দিয়েছে। বহুবছর ধরে নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত এই দেশগুলো এখন হামলা-পাল্টা হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশটির সরকার মহিমান্বিত এই মাস শুরুর ঘোষণা দিয়েছে। চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে বুধবার (১৮ ফেব্রুয়ারি)...
ঈদুল ফিতর কবে পালিত হবে, এমন প্রশ্ন এখন মুসলিম বিশ্বের সবার মুখে মুখে। এই আবহে সবার আগে সেটি ঘোষণা করলো প্রাচ্যের দেশ অস্ট্রেলিয়া।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর