চুক্তি না হলে ইরানে হামলার জন্য প্রস্তুত আমেরিকা: পেন্টাগণ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪০ পিএম

জেনেভায় আসন্ন পরমাণু আলোচনার ঠিক আগ মুহূর্তে ইরানকে কড়া বার্তা দিয়েছে মার্কিন প্রশাসন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র একটি কূটনৈতিক সমাধান পছন্দ করলেও ইরানের ওপর সামরিক হামলার পরিকল্পনা বা ‘কন্টিনজেন্সি প্ল্যান’ পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে।

সোমবার কলোরাডো সফরের সময় সাংবাদিকদের সাথে আলাপে পিট হেগসেথ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তবে ইরান যদি এই সুযোগ হাতছাড়া করে, তবে মার্কিন সামরিক বাহিনী প্রেসিডেন্টের সামনে সব ধরনের বিকল্প ব্যবস্থা তুলে ধরবে। সামরিক হামলার সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, সব কিছুই টেবিলের ওপর রয়েছে। তিনি ইরানকে সতর্ক করে বলেন, একটি ভালো চুক্তিতে আসা হবে তেহরানের জন্য বুদ্ধিমানের কাজ।


এদিকে, মার্কিন গণমাধ্যমে খবর ছড়িয়েছিল, জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ইরানের সাথে যুদ্ধের ঝুঁকি এবং দীর্ঘমেয়াদী সংঘাতের বিষয়ে প্রেসিডেন্টকে সতর্ক করেছেন। তবে ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এই খবরকে ‘শতভাগ ভুল’ এবং ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছেন।

ট্রাম্প জোর দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্তটি শুধু তিনিই নেবেন। তিনি আরও যোগ করেন, আমি যুদ্ধের চেয়ে একটি চুক্তিতে পৌঁছানোকেই বেশি প্রাধান্য দেব। কিন্তু যদি চুক্তি না হয়, তবে দেশটির (ইরান) জন্য সেটি হবে একটি অত্যন্ত ভয়াবহ দিন।

তিনি ইরানের সাধারণ মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করলেও তাঁর হুঁশিয়ারি থেকে এটি স্পষ্ট যে, সামরিক পদক্ষেপের সম্ভাবনা তিনি নাকচ করছেন না।


আগামী বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পুনরায় আলোচনায় বসতে যাচ্ছে। একদিকে যুদ্ধের ব্যাপক প্রস্তুতি এবং অন্যদিকে পরমাণু চুক্তির শেষ চেষ্টা, এই দুই পরিস্থিতির মাঝে জেনেভা বৈঠকটিই এখন মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মনে করা হচ্ছে।

মার্কিন প্রশাসনের বর্তমান অবস্থান অত্যন্ত পরিষ্কার, তারা ইরানকে একটি ‘উইন-উইন’ চুক্তির সুযোগ দিচ্ছে, কিন্তু সেই সাথে সামরিক শ্রেষ্ঠত্ব প্রদর্শনের মাধ্যমে একটি মানসিক চাপও বজায় রাখছে। ওয়াশিংটন এখন শুধু তেহরানের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

এআরএস
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর