সাইপ্রাসে যুদ্ধজাহাজ মোতায়েন করছে ইতালি: মেলোনি

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০১:৫৭ পিএম

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের রেশ সাইপ্রাসে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে দেশটিকে রক্ষায় একটি যুদ্ধজাহাজ (ফ্রিগেট) পাঠাচ্ছে ইতালি। শনিবার (৭ মার্চ) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এক ভিডিও বার্তায় মেলোনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সাইপ্রাসে একটি ইতালীয় ফ্রিগেট মোতায়েন করছি।

তিনি এই পদক্ষেপকে ‘ইউরোপীয় সংহতি’ এবং সংঘাত প্রতিরোধের একটি অংশ হিসেবে বর্ণনা করেন।

তবে ইতালির অবস্থান স্পষ্ট করে প্রধানমন্ত্রী বলেন, ইতালি এই সংঘাতের অংশ নয় এবং এর অংশ হতেও চায় না।

সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘ফেডেরিকো মার্টিনেঙ্গো’ নামের এই অত্যাধুনিক ফ্রিগেটটি ক্ষেপণাস্ত্র সজ্জিত এবং এতে ১৬০ জনেরও বেশি ক্রু রয়েছেন।

গত শুক্রবার বিকেলে ইতালির দক্ষিণাঞ্চলীয় তারান্টো বন্দর থেকে জাহাজটি সাইপ্রাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।

জর্জিয়া মেলোনি আরও জানান, মধ্যপ্রাচ্যে সংঘাতের চরম অবনতি এড়াতে ইতালি বর্তমানে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে নিবিড় কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে।

তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে মিলে বিশেষ করে আকাশ প্রতিরক্ষা সহায়তার মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা করছে রোম।

এর আগে গত বৃহস্পতিবার মেলোনি জানিয়েছিলেন, মার্কিন-ইসরাইলি হামলার প্রতিশোধ হিসেবে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত উপসাগরীয় দেশগুলোতে বিমান প্রতিরক্ষা সহায়তা পাঠানোর পরিকল্পনা করছে ইতালি। মূলত আকাশপথের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সামরিক ও কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে মেলোনি সরকার।

একাত্তর/আরএ
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আব্দুল্লাহি সোজা ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো নতুন যুদ্ধের পরিণতি হবে পুরো অঞ্চলের জন্য অত্যন্ত ভয়াবহ এবং বিধ্বংসী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির কড়া জবাবে অনাগত যেকোনো আগ্রাসকের ওপর ‘আরও তীব্র, হৃদয়বিদারক এবং অপ্রতিরোধ্য আঘাত’ হানার চূড়ান্ত হুমকি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর...
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত নতুন করে এক ধ্বংসাত্মক মোড় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন চুক্তিতে আসার কড়া বার্তা দিয়ে নেতৃত্ব উৎখাত ও অর্থনৈতিক...
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং শুক্রবার স্পষ্টভাবে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ে দেশকে সামরিক সংকটে ফেলতে পারে, এমন কোনো সামরিক সম্পদ তিনি সেখানে মোতায়েন করবেন না। তবে, ওই অঞ্চলে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর