ইরানের রাজধানী তেহরানে মঙ্গলবার শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণ-পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে রাজধানীর বিশাল একটি এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, তেহরানের বিভিন্ন স্থানে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ পাওয়ার পরপরই কিছু এলাকায় বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। অন্যদিকে তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে তেহরানের পূর্বাঞ্চলের বাসিন্দারা বর্তমানে সম্পূর্ণ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।
বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং বিদ্যুৎ সংযোগ সচল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে বলে জানা গেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের রাজধানীতে এমন বিস্ফোরণ ও বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
দক্ষিণ লেবাননে আরও দুই জাতিসংঘ শান্তিরক্ষী নিহত