হরমুজ প্রণালী পরিষ্কার করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১০:০১ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার জানিয়েছেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানে ইরানের সঙ্গে আলোচনার মধ্যেই ‘হরমুজ প্রণালী সচল করা শুরু করেছে’ যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম আউটলেট অ্যাক্সিওসের বরাতে ওয়াশিংটন থেকে এএফপি জানিয়েছে, শনিবার কয়েকটি মার্কিন নৌবাহিনীর জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে, যা ইরানের সঙ্গে সমন্বয় ছাড়াই করা হয়েছে। তবে ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, যাকে রাষ্ট্রীয় টেলিভিশন উদ্ধৃত করেছে, এই প্রতিবেদন অস্বীকার করেছেন।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেন, আমরা এখন হরমুজ প্রণালী পরিষ্কার করার প্রক্রিয়া শুরু করছি এবং এটিকে তিনি চীন, জাপান ও ফ্রান্সের মতো দেশগুলোর জন্য ‘একটি উপকার’ হিসেবে উল্লেখ করেন, যারা তার ভাষায় ‘নিজেদের সাহস বা ইচ্ছাশক্তি দেখায় না।’

তিনি জোর দিয়ে বলেন, ইরান এই সংঘাতে ‘বড় ধরনের ক্ষতির মুখে আছে’, যদিও তিনি স্বীকার করেন যে কৌশলগত এই প্রণালীতে ইরানের পুঁতে রাখা মাইন এখনো একটি হুমকি।

ট্রাম্প লিখেছেন, তাদের একমাত্র ভরসা হলো এই হুমকি যে কোনো জাহাজ তাদের সমুদ্র-মাইনের সঙ্গে ধাক্কা খেতে পারে।

ইরান উপকূলের কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী, যার মধ্য দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেলের সরবরাহ যায়, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ২৮ ফেব্রুয়ারি ইরানে বোমা হামলা শুরু করার পর থেকে কার্যত অবরুদ্ধ হয়ে আছে। যদিও এই প্রণালী পুনরায় চালু করা চলমান দুর্বল যুদ্ধবিরতির শর্তগুলোর একটি ছিলো।

শনিবার পাকিস্তানে ইরান ও যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা শুরু করেছেন বলে ইরানি গণমাধ্যম জানানিয়েছে। এ যুদ্ধ মধ্যপ্রাচ্যকে সহিংসতার মধ্যে ঠেলে দিয়েছে এবং বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অভিঘাত সৃষ্টি করেছে।

একটি আগের পোস্টে ট্রাম্প বলেন, বিভিন্ন দেশ থেকে খালি ট্যাঙ্কার যুক্তরাষ্ট্রে তেল কেনার জন্য আসছে, তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

একাত্তর/আরএ
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর