সাবেক আফগান ভাইস প্রেসিডেন্টের ভাইকে হত্যা করলো তালেবান

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ০২:৩০ পিএম

আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ'র ভাই রোহুল্লাহ আজিজিকে হত্যা করেছে তালেবান গোষ্ঠী। যিনি পঞ্জশির উপত্যকায় তালেবানবিরোধী শক্তির অন্যতম নেতা ছিলেন। হত্যার পর তার মরদেহ দাফনও করতে দিচ্ছে না তালেবান, এমন অভিযোগ করেছেন আজিজির পরিবার।  

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রোহুল্লাহ আজিজির ভাতিজা তালেবানের হাতে তার চাচার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) তাকে হত্যা করা হয়। 

রয়টার্সকে পাঠানো এক বার্তায় এবাদুল্লাহ সালেহ বলেন, তালেবানরা আমার চাচাকে হত্যা করেছে। গতকাল তারা তাকে মেরে ফেলে। তারা তাকে দাফন করতেও দিচ্ছে না। তার লাশ পচুক, এমনটাই বলে যাচ্ছে তারা। 

এদিকে তালেবানের তথ্য সেবা কেন্দ্র আলেমারাহর উর্দু ভাষার অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, পঞ্জশির যুদ্ধে মারা পড়েছেন রোহুল্লাহ।

তালেবানরা পঞ্জশির দখলে নিলে সেখান থেকে পালানোর সময় রোহুল্লাহ তালেবান যোদ্ধাদের হাতে আটক হন। পরে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে আফগানিস্তানভিত্তিক সংবাদমাধ্যম টোলো নিউজের এক সংবাদকর্মী। 

রোহুল্লাহর ভাই ক্ষমতাচ্যুত আফগান সরকারের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটির সাবেক প্রধান আমরুল্লাহ সালেহকে এখন কোথায় আছেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। 

আরও পড়ুন: ৯/১১ সন্ত্রাসী হামলার দুই দশক, বিশ্বকে বদলে দিয়েছে যে দিন

সোমবার (৬ আগস্ট) সকালে পাঞ্জশিরকে নিজেদের অঞ্চল হিসেবে দাবি করে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, এই বিজয়ের মাধ্যমে আমাদের দেশকে পুরোপুরি যুদ্ধের জলাভূমি থেকে বের করে আনা হয়েছে।

কিন্তু পাঞ্জশির ‘সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে’ নেওয়া হয়েছে- তালেবানের এমন দাবি প্রত্যাখ্যান করেছে আফগানিস্তানের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) যোদ্ধারা। 


একাত্তর/আরবিএস  

ইরানের শত্রুরা পরাধীনতা ও অপমানের যে পুরনো অধ্যায় ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে, সেই দিন চিরতরে শেষ হয়ে গেছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ...
ভয়াবহ ও জীবননাশী শক্তি নিয়ে মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া সুর উপদ্বীপের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি-৩ মাত্রার শক্তিশালী হারিকেন 'পোলো'। সোমবার যে কোনো মুহূর্তে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কায় স্থানীয়...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর এক নৃশংস ও রক্তক্ষয়ী বিমান হামলায় অন্তত ৩৩ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় ক্যাওকটাউ শহরের...
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
মাঠের সবুজ ঘাসে প্রায় দুই দশক ধরে ফুটবলবিশ্বকে বুঁদ করে রাখা মহাকাব্যিক দ্বৈরথটি অবশেষে তার চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে। কিন্তু দুই কিংবদন্তির বিদায়লগ্নের সুর একেবারেই ভিন্ন। ২০০৮ থেকে ২০২৩- এই ১৫...
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর তাণ্ডব। প্রাণঘাতী এই এডিস মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো মানুষ। ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর