চীনের একটি স্কুল থেকে নতুন করে ছড়িয়েছে করোনা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১২:৩১ এএম

চীনের ফুজিয়ান প্রদেশের একটি প্রাথমিক বিদ্যালয় থেকে নতুন করে করোনার ডেল্টা ধরণের সংক্রমণ ছড়িয়েছে বলে ধারণা কর্তৃপক্ষের। সংক্রমণ ঠেকাতে এরইমধ্যে ওই অঞ্চলে জারি করা হয়েছে কঠোর বিধিনিষেধ। 

প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, এই সংক্রমণ সম্ভবত এক শিক্ষার্থীর বাবার কাছ থেকে ঘটেছে। গত সপ্তাহে সিঙ্গাপুর থেকে ফিরে আসা ওই ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। ৩৮ দিন আগে, গত ৪ অগাস্ট সিঙ্গাপুর থেকে ফিরেছেন তিনি। ১০ সেপ্টেম্বর কোভিড পরীক্ষায় তার করোনাভাইরাস পজিটিভ ফল আসে। যদিও সিঙ্গাপুর থেকে ফেরার পর তিনি ২১ দিন কোয়ারেন্টিনে ছিলেন এবং তখন তার করোনার পরীক্ষার ফল নেগেটিভ আসে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এ ঘটনার চারদিনের মধ্যে ফুজিয়ানে একশ' জনেরও বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।

চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এ অঞ্চলে স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন ৫৯ জন। আর ১২ সেপ্টেম্বর সংক্রমিত হয়েছেন ২২ জন। তারা সবাই ফুজিয়ানেই ছিলেন।

আরও পড়ুন: পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

এক সপ্তাহের মধ্যে ফুজিয়ানের সব শিক্ষার্থী ও শিক্ষককে কোভিড পরীক্ষার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

উপকূলীয় ফুজিয়ান প্রদেশের পুতিয়ান শহরে প্রায় ৩০ লাখ মানুষের বসবাস। পুতিয়ান শহরেই সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে।

ফুজিয়ানের ওই স্কুল বন্ধের পাশাপাশি, ওই অঞ্চল থেকে বাইরে যেতে করোনার নেগেটিভ রিপোর্ট দেখাতে হচ্ছে স্থানীয়দের। এছাড়া সিনেমা, জাদুঘর এবং লাইব্রেরি কার্যক্রম বন্ধ করতে বলা হয়েছে। হোটেল-রেস্টুরেন্ট খোলা রাখার সময়ও কমানো হয়েছে।


একাত্তর/আরবিএস  

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর