যুক্তরাষ্ট্রে মসজিদে বোমা হামলার দায়ে ৫৩ বছরের কারাদণ্ড

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৮ এএম

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ২০১৭ সালে একটি মসজিদে বোমা হামলার দায়ে রূপান্তরকামী এক নারীকে ৫৩ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। এমিলি ক্লেয়ার হ্যারি নামের ওই নারী 'দ্য হোয়াইট র‍্যাবিটস' নামে একটি মিলিশিয়া (সশস্ত্র) সংগঠনের নেতৃস্থানীয়।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (১৩ সেপ্টেম্বর) মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট বিষয়টি নিশ্চিত করেছে। 

মার্কিন যুক্তরাষ্ট্রের জেলা জজ ডোনোভান ফ্রাঙ্ক বলেছেন, এই সন্ত্রাসী হামলা অত্যন্ত পরিশীলিত এবং পূর্বপরিকল্পিত কাজ। 

তিনি আরও বলেন, বৈচিত্র্যই এই দেশের শক্তি। যারা এটা বুঝতে পারবে না, তারা দেশের সাংবিধানিক প্রতিশ্রুতিও বুঝতে পারে না।

মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট জানিয়েছে,  ৫০ বছর বয়সী এমিলি ক্লেয়ার হ্যারি, যিনি আগে মাইকেল হ্যারি নামেও পরিচিত ছিলেন। পুরুষ হিসেবে পরিচিত হলেও তিনি এখন একজন রূপান্তরকামী। ২০১৭ সালের ৫ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ব্লুমিংটনে দার আল-ফারুক ইসলামিক সেন্টারে বোমা হামলার জন্য যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। বোমা হামলা, ধর্মীয় স্থাপনায় ক্ষতি, প্রার্থনায় বাধাদানসহ মোট পাঁচটি অভিযোগে দোষী প্রমাণিত হন এমিলি।

image


জাস্টিস ডিপার্টমেন্ট আরও জানায়, তিনি ইলিনয়েসের ক্লেয়ারেন্স এলাকায় 'দ্য হোয়াইট র‍্যাবিটস' নামের একটি সন্ত্রাসী মিলিশিয়া গোষ্ঠীকে সংগঠিত করেন। তিনি মাইকেল ম্যাকহোর্টার ও জোয়ে মরিস নামের দুই ব্যক্তিকে নিজের সংগঠনে অন্তর্ভুক্ত করেন। তারা মিনেসোটার ব্লুমিংটনে দার আল-ফারুক ইসলামিক সেন্টারে ৫ আগস্ট হামলা চালায়। যদিও ওই হামলায় কেউ হতাহত হয়নি।

আরও পড়ুন: চীনের একটি বিদ্যালয় থেকে নতুন করে ছড়িয়েছে করোনা

হ্যারির দুই সহযোগী মাইকেল ম্যাকহোর্টার ও জোয়ে মরিস তাদের অপরাধ ও বোমা হামলায় দায় স্বীকার করেছেন। তবে হ্যারি এখনও আইনি লড়াই চালিয়ে যেতে চান।  

ডেপুটি অ্যাটর্নি জেনারেল লিসা মোনাকো এক বিবৃতিতে বলেছেন, হ্যারি একটি সম্প্রদায়কে আতঙ্কিত করতে চেয়েছিলেন। আজকের রায় এটা স্পষ্ট করে দেয় যে, ঘৃণা-সন্ত্রাসকে কোনোভাবেই সহ্য করা হবে না। 


একাত্তর/আরবিএস   

শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর