দুই কোরিয়ার পাল্টাপাল্টি মিসাইল উৎক্ষেপণ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৪:০২ পিএম
১৩ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার উৎক্ষেপিত দূরপাল্লার মিসাইল


উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে দুইটি ব্যালিস্টিক মিসাইল পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করার অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়া। দূরপাল্লার ক্রুজ মিসাইল ছোঁড়ার মাত্র দুইদিন পরই আবার মিসাইল উৎক্ষেপণ করলো দেশটি। 

বুধবার (১৫ সেপ্টেম্বর) উৎক্ষেপিত এই মিসাইল সর্বোচ্চ ৬০ কিলোমিটার উচ্চতায় উঠে প্রায় আটশ' কিলোমিটার দূরত্ব প্রদক্ষিণ করে। 

দক্ষিণ কোরিয়ার চীফ অফ স্টাফ জানিয়েছেন, উত্তর কোরিয়ার কেন্দ্রীয় স্থলভাগ থেকে মিসাইল দুটি জাপান সাগরের দিকে উৎক্ষেপিত হয়। এ ঘটনার পর দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সহায়তায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন তিনি। 

এদিকে, বুধবার (১৫ সেপ্টেম্বর) পানির নিচে ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর। সম্ভাব্য বাহ্যিক হুমকি থেকে প্রতিরোধের জন্যই এই পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। 

যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই মিসাইল আপাতত যুক্তরাষ্ট্র বা অন্য কোন দেশের জন্য হুমকির সৃষ্টি করবে না। 

তবে, একে আশেপাশের অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলেছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। 

আরও পড়ুন: হাইতির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রেসিডেন্টকে হত্যার অভিযোগ

উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রম নিয়ন্ত্রণের লক্ষ্যে  জাতিসংঘের নীতিমালার বিরুদ্ধে যায় এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা। অতীতে উত্তর কোরিয়া যেসব দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে সেগুলো প্রায় সম্পূর্ণ পশ্চিম ইউরোপ ও যুক্তরাষ্ট্রের অর্ধেক অংশে আঘাত হানতে পারে বলে ধারণা করা হয়। 

তীব্র খাদ্যাভাব ও অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত উত্তর কোরিয়া কীভাবে পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করতে পারছে তা নিয়ে অনেকেই চিন্তিত। এদিকে, বুধবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে বসবেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। সেখানে পারমাণবিক অস্ত্র নিয়ে তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। 


একাত্তর/এসজে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন এশিয়া সফর এবং উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের সাথে সম্ভাব্য হাই-প্রোফাইল বৈঠকের গুঞ্জনের মধ্যেই সামরিক শক্তি প্রদর্শনে নজিরবিহীন ছক কষেছে পিয়ংইয়ং।...
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছেই ইনচিওন শহরের এক জনাকীর্ণ শপিংমলে এক ব্যক্তির নৃশংস ও এলোপাতাড়ি ছুরিকাঘাতে অন্তত আটজন কেনাকাটা করতে আসা ক্রেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালের...
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ভয়াবহ ও বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চরম উত্তেজনার মধ্যেই নজিরবিহীন এক ঝটিকা সফরে কিয়েভে পৌঁছেছেন জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রেডারিক মার্জ।...
ইরানকে লক্ষ্য করে ১,০০০ কিলোমিটার দূরে ঘাঁটি গেড়ে বসা শত্রুশক্তিকে ধরাশায়ী করতে এবার নিজেদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরিসর ও গতি নজিরবিহীনভাবে বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে দেশটির সশস্ত্র বাহিনী।...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর