মেয়েকে বাঁচাতে ভেনিজুয়েলার ধ্বংস্তূপে এক মায়ের বীরত্ব

আপডেট : ২৭ জুন ২০২৬, ০২:২০ পিএম

সম্প্রতি ভেনিজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পের ধ্বংসলীলার মধ্য থেকে বেরিয়ে আসছে এক একটি হৃদয়বিদারক গল্প। রাজধানী কারাকাসের কাছে ধসে পড়া একটি বহুতল ভবনের ধ্বংসস্তূপ থেকে নিজের কন্যাসন্তানকে বাঁচাতে গিয়ে আন্দ্রেয়া নামের এক মা নিজের জীবন দিয়েছেন। তিনি ভেনিজুয়েলার ফুটবলার হেক্টর বেলোর স্ত্রী।

আন্তর্জাতিক বার্তা সংস্থা বিসিবি এক প্রতিবেদনে জানিয়েছে, ফুটবলার হেক্টর বেলো ও স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে মার্কিন স্প্যানিশ ভাষার সংবাদমাধ্যম ইউনিভিশন এই মর্মস্পর্শী খবরটি প্রকাশ করেছে।

স্ত্রীকে উদ্দেশ্য করে হেক্টর বেলো তার ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে লিখেছেন, আমি আমাদের মেয়েকে সেই গল্পটা বলবো—কীভাবে তুমি নিজের জীবন দিয়ে তাকে বাঁচিয়েছিলে, আমার ভালোবাসা। কীভাবে তুমি একজন সাহসী নারী হয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে আগলে রেখেছিলে। 

হেক্টর জানান, অলৌকিকভাবে বেঁচে যাওয়া তাদের মেয়ে ও তার খালা বর্তমানে কারাকাসের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ভেনিজুয়েলার স্থানীয় ফুটবলের প্রচার সংস্থা ‘কুমানা দে কাম্পেওনেস’ জানিয়েছে, ফুটবলার হেক্টর বেলোর পুরো পরিবার যে ভবনটিতে বাস করতো, সেটি সম্পূর্ণ ধসে পড়লেও মায়ের আত্মত্যাগে তাদের কন্যাসন্তানটি বেঁচে গেছে।

এদিকে ভেনিজুয়েলান ফুটবল ফেডারেশন (এফভিএফ) ও স্থানীয় ক্লাবগুলোর সূত্র অনুযায়ী, এই ভয়াবহ দুর্যোগে দেশটির দুজন তরুণ ফুটবলার প্রাণ হারিয়েছেন।

কারাকাস ফুটবল ক্লাব জানিয়েছে, তাদের অনূর্ধ্ব-১৮ দলের প্রতিভাবান খেলোয়াড় রাজান সিয়া লা গুয়াইরায় নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে নিহত হয়েছেন। অন্যদিকে, মারিতিমো দে লা গুয়াইরার হয়ে খেলা একাডেমির আরেক উদীয়মান ফুটবলার ভিক্টর প্যালাসিওসও এই ভূমিকম্পে মারা গেছেন। তার সাবেক ক্লাব ‘স্পোর্ট সান অগাস্টিন’ তরুণ এই ফুটবলারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

ভূমিকম্পের এই ধাক্কায় প্রাণ হারিয়েছেন দেশটির সাবেক মিস ভেনেজুয়েলা জিজেল রেইসের মা-ও। জিজেল রেইস ইনস্টাগ্রামে জানান, লা গুয়াইরায় অবস্থিত তাদের বহুতল ভবনটি ভূমিকম্পের তীব্রতায় সম্পূর্ণরূপে ধসে পড়ে। সেই সময় আতঙ্কে ও হৃদরোগে আক্রান্ত হয়ে তার মা মারা যান। মায়ের সেবায় নিয়োজিত থাকা নার্স—যিনি ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হয়েছেন, তিনিই এই মৃত্যুর খবর নিশ্চিত করেন।

গত বুধবার সন্ধ্যায় ভেনিজুয়েলায় আঘাত হানা শতাব্দীর অন্যতম শক্তিশালী দুটি ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৯২০ জন নিহত এবং তিন হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

একাত্তর/এসি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে উভয় দেশের কর্তৃপক্ষ আশঙ্কা...
নেপালের মধ্য অঞ্চলের রসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা সৃষ্টি হওয়া ভয়াবহ ও নজিরবিহীন বন্যার মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কাঠমান্ডু ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশিষ্ট জলবায়ু গবেষক রিজান...
বাংলাদেশ-ভারতের উপকূলজুড়ে বিস্তৃত বঙ্গোপসাগরে বাড়ছে ভূকম্পনের ঝুঁকি! বঙ্গোপসাগরের তলদেশে পরিবর্তনশীল টেকটনিক প্লেট, বিপুল পরিমাণ পলির আস্তরণ এবং প্রাচীন ফাটলগুলোর নতুন করে পুনরুজ্জীবিত হওয়ায়...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর