খামেনির শেষ বিদায়ে মাশহাদে লাখো মানুষ, দাফনের আনুষ্ঠানিকতা শুরু

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৬:১৯ পিএম

মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে পৌঁছেছে। তার মরদেহ বহনকারী উড়োজাহাজটি শহীদ হাশেমিনেজাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মধ্য দিয়ে খামেনির চূড়ান্ত বিদায়ের আনুষ্ঠানিকতা ঘিরে পবিত্র এই নগরীতে শুরু হয়েছে প্রস্তুতি। 

তেহরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার খামেনির মরদেহ তার জন্মশহর মাশহাদে পৌঁছানোর পর পুরো অঞ্চলে শোকের আবহ সৃষ্টি হয়। এসময় মরদেহ গ্রহণ ও নির্ধারিত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বিমানবন্দরে সরকারি কর্মকর্তা, ধর্মীয় ব্যক্তিত্ব, খাদেম এবং সংশ্লিষ্ট দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

ইরানি সংবাদমাধ্যম আইএসএনএ প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, মরদেহ বহনকারী উড়োজাহাজটি অবতরণের আগে ইরানের সামরিক যুদ্ধবিমানগুলো সেটিকে পাহারা দিয়ে নিয়ে আসে। উড়োজাহাজটিতে আয়াতুল্লাহ খামেনির মরদেহের পাশাপাশি তার পরিবারের কয়েকজন সদস্যের মরদেহও ছিল বলে জানানো হয়েছে।

এদিন সকাল থেকেই মাশহাদের শোকযাত্রার নির্ধারিত সড়কগুলোতে মানুষের ঢল নামে। ইরানের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষ ও জিয়ারতকারী ইসলামী বিপ্লবের এই নেতাকে শেষ বিদায় জানাতে পবিত্র নগরীতে সমবেত হয়েছেন।

এর আগে ইরানের রাজধানী তেহরান, ধর্মীয় নগরী কোম এবং ইরাকের কয়েকটি শহরে আয়াতুল্লাহ খামেনির স্মরণে শোকানুষ্ঠান ও জানাজা অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা রাষ্ট্রীয় প্রতিনিধি ও নেতারাও তাকে শেষ শ্রদ্ধা জানান।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার মাশহাদের পবিত্র ইমাম রেজা (আ.) মাজারে আয়াতুল্লাহ খামেনির চূড়ান্ত জানাজা ও দাফন সম্পন্ন হবে। এতে বিপুলসংখ্যক বিদেশি অতিথি, স্থানীয় বাসিন্দা ও তার অনুসারীদের অংশ নেওয়ার কথা রয়েছে।

রাজাভি খোরাসান প্রদেশের জানাজা ও দাফন প্রক্রিয়া কমিটির মুখপাত্র জানিয়েছেন, ঐতিহাসিক এই জানাজা ও দাফনে অংশ নিতে ইতিমধ্যে বিশ্বের ২৭টি দেশ থেকে ৪,৭০০ জনেরও বেশি বিদেশি অতিথি ও প্রতিনিধি পবিত্র মাশহাদ নগরীতে এসে পৌঁছেছেন।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি, তার ১৪ মাস বয়সী নাতনি জাহরা এবং পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হন। এ ঘটনার পর মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও বৃদ্ধি পায় এবং ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নতুন মাত্রা পায়।

সবশেষ গত ৪ জুলাই থেকে খামেনির স্মরণে আনুষ্ঠানিক শোক কর্মসূচি শুরু হয়। তেহরানে বড় পরিসরের বিদায়ী অনুষ্ঠান শেষে ৮ জুলাই ইরাকের বাগদাদ, নাজাফ ও কারবালায়ও তাকে ঘিরে ধর্মীয় ও রাজনৈতিক আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। এরপর চূড়ান্ত দাফনের জন্য মরদেহ মাশহাদে নেওয়া হয়। 

আরবিএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর