মধ্যপ্রাচ্যের তিন দেশে ইরানের নজিরবিহীন ড্রোন হামলা অব্যাহত

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পিএম

বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান। তেহরানের দাবি, দেশটির বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব হিসেবে এই পাল্টা সামরিক অভিযান অব্যাহত রয়েছে।

ইরানের সেনাবাহিনীর বরাতে পার্সটুডে জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে পরিচালিত অভিযানে কুয়েতে মোতায়েন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, কাতারে অবস্থিত একটি স্যাটেলাইট অ্যান্টেনা (প্রাথমিক সতর্কীকরণ কেন্দ্র) এবং বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর জ্বালানি সংরক্ষণাগারকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব অভিযানে বিভিন্ন ধরনের বিপুল সংখ্যক আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। এসব হামলা ছিল যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের প্রতিক্রিয়ার অংশ। তবে হামলার বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, কাতার, বাহরাইন কিংবা কুয়েতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। পাশাপাশি, স্বাধীন কোনো সূত্র থেকেও হামলার তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

এদিকে এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী বলেছে, সর্বাধিনায়কের নির্দেশনা অনুযায়ী দেশটির সশস্ত্র বাহিনী দৃঢ়তা ও পূর্ণ প্রস্তুতির সঙ্গে দায়িত্ব পালন করছে। 

বিবৃতিতে আরও বলা হয়, কোনো অবস্থাতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য ও পরিকল্পনা বাস্তবায়িত হতে দেওয়া হবে না। পাশাপাশি, চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত ইসলামী বিপ্লবের আদর্শ, জাতীয় স্বার্থ এবং দেশের নিরাপত্তা রক্ষায় তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়।

এর আগে গতকাল বুধবার ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, ইরানি ভূখণ্ডে মার্কিন আগ্রাসনের প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে বাহরাইন ও কুয়েতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সমন্বিত হামলা চালিয়ে ৮৫টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। 

আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান প্রতিশোধমূলক সামরিক অভিযানের এটি ছিল প্রথম ধাপ। তবে অভিযানের দ্বিতীয় ধাপ কবে বা কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি।

আরবিএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর