শিশুদের গণহারে টিকা দিতে শুরু করেছে কিউবা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০২:১১ পিএম

দুই থেকে ১০ বছরের শিশুদের গণহারে করোনা টিকা দেয়া শুরু করেছে কিউবা। প্রথম দেশ হিসেবে বৃহস্পতিবার হাভানায় এ কার্যক্রম শুরু হয়।

কিউবার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, তাদের দেশে তৈরি টিকা শিশুদের জন্য নিরাপদ বলে প্রমাণ পাওয়া গেছে।

ভেদাদো পলিক্লিনিক বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক অরোলিস ওটানো জানান, করোনার ডেলটা ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে শিশুরাও।

এ কারণে তাদেরও টিকার আওতায় আনা হচ্ছে। কিউবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটিতে ৭ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন সাড়ে ছয় হাজারের বেশি।

আরও পড়ুন: নিষিদ্ধ হওয়ার পথে আফগান মেয়েদের মাধ্যমিক শিক্ষা

এর আগে সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা তিন থেকে ১৭ বছর বয়সীদের ক্ষেত্রে ব্যবহারের অনুমতি দেয় চীন। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশ ১২ বছরের বেশি বয়সীদের টিকা দেয়ার অনুমতি দিয়েছে।


একাত্তর/আরবিএস  

ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম বা এইডসের টিকা তৈরি করার দাবি করছে রাশিয়া। যদি এই প্রকল্প সফল হয়, তাহলে বিশ্বে এইডসের প্রথম টিকা হবে এটি।
ভ্যাকসিনটি ক্যানসার রোগীদের বিনামূল্যে দেয়া হবে বলেও ঘোষণা করেছে মস্কো।
উত্তর গাজায় দখলদার ইসরাইলি সেনাবাহিনী হামলা জোরদার করায় শিশুদের পোলিও টিকার দ্বিতীয় ডোজ দেয়ার কার্যক্রম স্থগিত করেছে জাতিসংঘ।
মাঙ্কিপক্স বা এমপক্সের টিকার প্রথম চালান পেয়েছে মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডিআরসি)।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর