ভারতে দৈনিক টিকাকরণে নতুন বিশ্বরেকর্ড

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০২:৪০ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে শুক্রবার আড়াই কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। এর ফলে বিশ্বে টিকা দেয়ার নতুন রেকর্ড করেছে ভারত।

ভারতের ন্যাশনাল হেলথ অথরিটি জানিয়েছে, শুক্রবার প্রতি মিনিটে ৪৮ হাজার টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ প্রতি সেকেন্ডে ৮০০ টিকা দেওয়া হয়েছে।

এ বছর ডিসেম্বরের শেষ নাগাদ ভারতের ৬০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন অল ইন্ডিয়া ইন্সিটিউট অফ মেডিক্যাল সাইন্স।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ৬৬২ জন। এ নিয়ে শনিবার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৪ লাখ ১৭ হাজার ৩৯০ জন।

আরও পড়ুন: কুয়েতে বাংলাদেশিসহ ৭০০ অবৈধ অভিবাসী আটক

আর গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছে ২৮১ জন।  এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৪ হাজার ৫২৯ জনের।


একাত্তর/আরবিএস  

ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম বা এইডসের টিকা তৈরি করার দাবি করছে রাশিয়া। যদি এই প্রকল্প সফল হয়, তাহলে বিশ্বে এইডসের প্রথম টিকা হবে এটি।
ভ্যাকসিনটি ক্যানসার রোগীদের বিনামূল্যে দেয়া হবে বলেও ঘোষণা করেছে মস্কো।
উত্তর গাজায় দখলদার ইসরাইলি সেনাবাহিনী হামলা জোরদার করায় শিশুদের পোলিও টিকার দ্বিতীয় ডোজ দেয়ার কার্যক্রম স্থগিত করেছে জাতিসংঘ।
মাঙ্কিপক্স বা এমপক্সের টিকার প্রথম চালান পেয়েছে মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডিআরসি)।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর