এবার ওমানকে উড়িয়ে দেয়ার হুমকি দিলেন ট্রাম্প!

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৬:৪৫ পিএম

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ ও শান্তি চুক্তি স্বাক্ষরে ওয়াশিংটনের নেওয়া পদক্ষেপে যদি উপসাগরীয় দেশ ওমান কোনো বাধা সৃষ্টি করে, তবে সে দেশেও বিধ্বংসী সামরিক হামলা চালানোর নজিরবিহীন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গণমাধ্যমটির প্রধান বৈদেশিক প্রতিনিধি ট্রে ইয়িংস্টের এক প্রশ্নের জবাবে ট্রাম্পের এই হুংকার সামনে আসে।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও ওমানের মধ্যে চলমান সমান্তরাল আলোচনা প্রসঙ্গে ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন ইয়িংস্ট। তার জবাবে ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ওমান আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায়, তবে আমরা তাদের ওপর মারাত্মক বোমা হামলা চালাব।

ট্রাম্পের এই বিস্ফোরক হুমকি এমন এক সময়ে এলো, যখন ইরান এবং ওমান জানিয়েছে যে তারা হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক নৌযান চলাচলের একটি যৌথ 'ন্যাভিগেশন ম্যাপ' বা সমুদ্রপথের খসড়ায় একমত হয়েছে। যৌথ বিবৃতির মাধ্যমে এই বিষয়টি চূড়ান্ত করার লক্ষ্যে দুই দেশ জোর আলোচনা চালিয়ে যাচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই নিশ্চিত করেছেন, প্রণালীতে অচলাবস্থা দূর ও উত্তেজনা কমানোর কৌশল হিসেবে উভয় পক্ষই নতুন একটি নিরাপদ সমুদ্রপথের মানচিত্রে সম্মত হয়েছে।

তবে যুক্তরাষ্ট্র চাচ্ছে পুরো অঞ্চলের বাণিজ্য পথ এবং কূটনৈতিক সমঝোতা তাদের নিজেদের একক নিয়ন্ত্রণে রাখতে। একদিকে হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে ইরানের ওপর একের পর এক সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করছে ওয়াশিংটন।

অন্যদিকে আঞ্চলিক প্রতিবেশী হিসেবে ওমান ও ইরানের নিজস্ব সমঝোতাকে মার্কিন স্বার্থের পরিপন্থী হিসেবে দেখছে ট্রাম্প প্রশাসন। ফলস্বরূপ, ওয়াশিংটনের শান্তি পরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের বাধা বরদাশত করা হবে না বলে ওমানকে প্রকাশ্যে গুঁড়িয়ে দেওয়ার এই হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

একাত্তর/এআরএস
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ নিরসন এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার লক্ষে দোহায় কাতারী মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের ফিডব্যাক বা প্রতিক্রিয়া গ্রহণ...
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন জনগণের উদ্দেশ্যে প্রকাশিত ২৬ পৃষ্ঠার এক চিঠিতে আগামী ৩ নভেম্বরের কংগ্রেশনাল নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্রদের ভোট না দেওয়ার...
ইয়েমেনের পশ্চিম উপকূলে ইরান-সমর্থিত আনসারুল্লাহ (হুথি) বাহিনীর সাম্প্রতিক সামরিক সাফল্য লোহিত সাগর অঞ্চলে নতুন করে আন্তর্জাতিক উদ্বেগের জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কিছু গণমাধ্যমের...
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ, বুদ্ধিজীবী এবং গণমাধ্যমের উদ্দেশ্যে একটি দীর্ঘ ও বিস্ফোরক খোলা চিঠি প্রকাশ করেছে। মঙ্গলবার প্রকাশিত এই চিঠিতে আইআরজিসি...
বিমানের ইঞ্জিনের বিকট গর্জন কিংবা বর্ষার মেঘের মেঘগর্জন, এখনো আতঙ্কে শিউরে ওঠেন গাজার ৩৫ বছর বয়সী সিস্টেমস ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবেদ। গাজায় ২০২৫ সালের সেই ভয়াবহ ইসরায়েলি বিমান হামলার ক্ষত তিনি আজও...
দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মহাযজ্ঞের পর্দা উঠতে এখনো বাকি অনেকটা সময়, কিন্তু তার আগেই কেপটাউনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ঘোষিত হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপ ও...
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন পূর্ব গন্দ্রপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া একটা নাগাদ বাংলাদেশ ব্যাংকের সামনে এই ভয়াবহ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর