পাকিস্তানে এক মাস গণপরিবহন ফ্রি

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১২:২১ পিএম

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দেশটির রাজধানী ও সবচেয়ে জনবহুল প্রদেশে আগামী এক মাস সরকারি গণপরিবহনে বিনামূল্যে যাতায়াতের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

গত শুক্রবার এই ঘোষণা দেওয়া হয়। এর আগে পেট্রোলের দাম এক লাফে ৪২.৭ শতাংশ বাড়িয়ে প্রতি লিটার ৪৮৫ রুপি (১.৭৪ ডলার) করার সিদ্ধান্ত নেয় সরকার। এই সিদ্ধান্তের প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন এবং পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

বিক্ষোভের মুখে শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার সিদ্ধান্ত থেকে কিছুটা সরে আসেন। তিনি জানান, তেলের ওপর শুল্ক কমিয়ে প্রতি লিটার পেট্রোলের দাম ৩৭৮ রুপি নির্ধারণ করা হয়েছে।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী বলেন, কমপক্ষে এক মাস এই দাম কার্যকর থাকবে।

দেশবাসীর উদ্দেশে তিনি আরও বলেন, কথা দিচ্ছি, আপনাদের জীবন স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি সুস্থির হয়ে বসবো না।

তবে পেট্রোলের দাম কমালেও ডিজেলের দাম কমাননি শাহবাজ শরিফ। ৫৪.৯ শতাংশ দাম বৃদ্ধির পর পাকিস্তানে প্রতি লিটার ডিজেল ৫২০ রুপিতে (৫.৬০ ডলার) বিক্রি হবে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

একাত্তর/আরএ
ইরানকে লক্ষ্য করে ১,০০০ কিলোমিটার দূরে ঘাঁটি গেড়ে বসা শত্রুশক্তিকে ধরাশায়ী করতে এবার নিজেদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরিসর ও গতি নজিরবিহীনভাবে বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে দেশটির সশস্ত্র বাহিনী।...
ইরানি জাতির সুদৃঢ় প্রতিরোধের মুখে যুক্তরাষ্ট্র পুরোপুরি হতাশ হয়ে পড়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। রোববার পার্লামেন্টের এক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ নিরসন এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার লক্ষে দোহায় কাতারী মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের ফিডব্যাক বা প্রতিক্রিয়া গ্রহণ...
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন জনগণের উদ্দেশ্যে প্রকাশিত ২৬ পৃষ্ঠার এক চিঠিতে আগামী ৩ নভেম্বরের কংগ্রেশনাল নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্রদের ভোট না দেওয়ার...
শিক্ষকদের অসামান্য অবদানকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হতে যাচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। ইউনেস্কোর উদ্যোগ অনুযায়ী এ বছর দিবসটির মূল...
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে ৯২ শতাংশ পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বহাল থাকবে বলে এক আশাব্যঞ্জক তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ...
নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীরা প্রায় তিন মাসের বকেয়া বা এরিয়ার অক্টোবরের বেতনের সঙ্গে পাবেন। তবে, প্রত্যেকের বকেয়ার পরিমাণ এক হবে না। গ্রেড, বর্তমান মূল বেতন, নতুন কাঠামোতে নির্ধারিত মূল...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর