আফ্রিকান ইউনিয়নকে জি-টোয়েন্টিতে আমন্ত্রণ মোদির

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৮:২৮ পিএম

আফ্রিকান ইউনিয়নকে (এইউ) গ্রুপ অফ টোয়েন্টির পূর্ণাঙ্গ সদস্য করার প্রস্তাব করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইসাথে আগামী মাসে নয়াদিল্লিতে ব্লকের শীর্ষ সম্মেলনের আগে ভারতকে সাপ্লাই চেইন সমস্যার সমাধান হিসেবেও উপস্থাপন করেছেন তিনি।

রোববার নয়াদিল্লিতে বিজনেস ২০ সম্মেলনে দেয়া ভাষণে মোদি বলেন, ‘অন্তর্ভুক্তি আমাদের একটি লক্ষ্য এবং সেই লক্ষ্য নিয়ে, আমরা আফ্রিকান ইউনিয়নকে জি-টোয়েন্টির স্থায়ী সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি।’ 

বিশ্বের ১৯টি প্রধান অর্থনীতির দেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিয়ে জি-টোয়েন্টি গঠিত। বিশ্বব্যাপী মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৮৫ শতাংশ এবং বিশ্বের জনসংখ্যার দুই-তৃতীয়াংশ এর অন্তর্গত। তবে আফ্রিকা মহাদেশ থেকে একমাত্র দক্ষিণ আফ্রিকা এই জোটের সদস্য।

গত ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তিনি আফ্রিকান ইউনিয়নকে ‘জি-টোয়েন্টির স্থায়ী সদস্য’ হিসেবে দেখতে চান। রোববার নয়াদিল্লিও প্যান-আফ্রিকান ব্লকটিকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে, গত বছর যার সম্মিলিত জিডিপি ছিল তিন লাখ কোটি ডলার।

এই বছর জি-টোয়েন্টির আয়োজক হিসেবে, নয়াদিল্লি সদস্যদের মধ্যে বিশেষ করে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ইস্যুতে মতপার্থক্য দূর করতে লড়াই করছে। ভারত মস্কোকে বিচ্ছিন্ন করার পশ্চিমা নীতিতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে এবং এর পরিবর্তে রাশিয়ান অশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা হয়ে উঠেছে। 

এর পূর্ববর্তী বৈঠকগুলোতে, জি-টোয়েন্টি প্রতিনিধিরা সেপ্টেম্বরের বৈঠকের ফলাফল সম্পর্কে সন্দেহ উত্থাপন করে একটি একক ইশতেহারে পৌছাতে ব্যর্থ হয়েছে।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত। এর মোট সদস্য সংখ্যা ৫৫ হলেও, বর্তমানে পাঁচটি সামরিক শাসিত দেশ স্থগিতাবস্থায় রয়েছে। 

মোদি আরও বলেন, করোনাভাইরাস মহামারি চলাকালীন বাধার পর একটি ‘দক্ষ এবং বিশ্বস্ত বৈশ্বিক সরবরাহ চেইন’ তৈরিতে ‘সমাধান’ হতে পারে ভারত। এতে চীনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য কাজ করবে নয়াদিল্লি। 

‘কোভিড-১৯ এর আগে এবং পরে বিশ্ব অনেক বদলে গেছে, বিশ্বব্যাপী সাপ্লাই চেইনকে আর আগের মতো করে দেখা যাবে না। তাই আজ যখন বিশ্ব এই প্রশ্ন নিয়ে ভাবছে, আমি নিশ্চিত করতে চাই যে এই সমস্যার সমাধান ভারত,’ বলেন তিনি। 

২০২০ সালে হিমালয় সীমান্তে সংঘর্ষে ২০ ভারতীয় ও কমপক্ষে চার চীনা সৈন্য নিহত হওয়ার পর এই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। 

আরও পড়ুন:

বৃহস্পতিবার একটি শীর্ষ সম্মেলনের এক ফাঁকে বিরল বৈঠকে মিলিত হন মোদি এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তারা বিতর্কিত সীমান্তে উত্তেজনা কমাতে ‘অকপট এবং গভীর’ আলোচনা করেছেন বলে জানিয়েছে বেইজিং।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনকে মোকাবেলা করতে ওয়াশিংটনও নয়াদিল্লির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে। 

এসজে
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর