কঙ্গোতে ভূমিধসে নিহত ১৭, বহু হতাহতের আশঙ্কা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৫ এএম

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার দেশটির মংগালা প্রদেশের লিসাল শহরে কঙ্গো নদীর তীরে এই বিপর্যয় ঘটে।

ধসে পড়া বাড়িঘর এবং ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পরে আছেন অনেকে। তাদের উদ্ধারে চলছে অভিযান। স্থানীয়রা যে যেভাবে পেরেছেন, উদ্ধারে এগিয়ে আসছেন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। 

ভারী বৃষ্টির কারণে লিসাল শহরে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। ভূমিধসের কারণে চাপা পড়েছে বহু বাড়িঘর।

প্রদেশের গভর্নর সিসার লিমবায়া বাঙ্গিসা, হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিন দিনের শোক ঘোষণা করেছেন।

লিমবায়া জানিয়েছেন, ধ্বংসস্তূপ সরিয়ে পুরো এলাকা পরিষ্কার করতে এবং জীবিতদের উদ্ধারে জরুরি ভিত্তিতে বিভিন্ন সরঞ্জাম প্রয়োজন।

জাতিসংঘের জলবায়ু বিশেষজ্ঞরা বলেছেন, দারিদ্র্য এবং দুর্বল অবকাঠামো এই অঞ্চলের জনগোষ্ঠীকে চরম ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে আফ্রিকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।  

আরবিএস  
গেলো ২৬ আগস্টের হিমালয় হিমবাহ ধস এবং তার পরবর্তী ধ্বংসাত্মক আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালে অন্তত ২০ হাজার বাড়িঘর নতুন করে নির্মাণ করতে হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এই চরম...
হিমালয়ে ভয়াবহ হিমবাহ ধসের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,২০০ ছাড়িয়েছে এবং এখনও প্রায় ৪,২০০ মানুষ নিখোঁজ। কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালের দেয়ালজুড়ে...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পঞ্চম দিনেও থামেনি উদ্ধার অভিযান। এবার ধ্বংসস্তূপ ও কাদায় আটকে থাকা জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে পৌঁছাতে ড্রিলিং শুরু করেছেন উদ্ধারকর্মীরা।
নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ জনে। এখনও নিখোঁজ রয়েছেন তিন হাজার ৪৪ জন। রোববার দুর্যোগের পর পঞ্চম দিনে এসেও থামেনি উদ্ধার অভিযান, মিলছে মরদেহ।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর