রিমালের আঘাতে ভারতের চার রাজ্যে নিহত ৩৬

আপডেট : ২৯ মে ২০২৪, ১২:৫৮ পিএম

ভারতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বর্ষণ ও ভূমিধ্বসের ঘটনায় উত্তর-পূর্ব চারটি রাজ্যে নিহত হয়েছেন কমপক্ষে ৩৬ জন। এর মধ্যে কেবল মিজোরামেই মৃত্যু হয়েছে ২৭ জনের।

বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

প্রতিবেদনে জানানো হয়েছে, মিজোরাম রাজ্যটির ২৭ জনের মধ্যে আইজল জেলায় একটি খনি ধসে ২১ জন নিহত হয়েছেন। আরও ১০ জন নিখোঁজ হয়েছেন।

প্রতিকূল আবহাওয়া কারণে খনিতে আটকা পড়াদের উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা। কর্মকর্তাদের একজন জানিয়েছেন, ‘ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। ফলে খনিটিতে ধস নামে।’

এছাড়া নাগাল্যান্ডে চারজন, আসামে তিনজন এবং মেঘালয়ে দুজনের মৃত্যু হয়েছে। ভূমিধ্বসের কারণে এইসব রাজ্যের সড়ক ও রেল যোগাযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে বৃষ্টি, দমকা বাতাসের সাথে, ভূমিধ্বস, গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ার পাশাপাশি বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবাও ব্যাহত হয়েছে।

 ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর, ঘূর্ণিঝড় রিমাল উপকূলে আঘাত হানার পর এখন নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে এসব এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে।

 

একাত্তর/জো
পাকিস্তানের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি, হঠাৎ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এর মধ্যে বুনের এলাকায় প্রাণ হারিয়েছেন ২১৩ জনের বেশি মানুষ।
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত এশিয়ার বিভিন্ন অঞ্চল। এরইমধ্যে পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও পাঞ্জাবে বন্যায় এক সপ্তাহে মারা গেছেন অন্তত ১৮০ জন।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টি ও ঝড়ে অন্তত ১৩ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ৯২ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
ভারতের সিকিমসহ পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে চলছে টানা বৃষ্টিপাত। শুক্রবার থেকে ভারী বৃষ্টিতে পানি বাড়ছে বিভিন্ন নদীতে। শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ ভয়ংকর রূপ ধারণ করে তিস্তা। ডুয়ার্স,...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর