কেনিয়ায় আদালতে বিচারককে পুলিশ কর্মকর্তার গুলি

আপডেট : ১৪ জুন ২০২৪, ০৪:৫১ পিএম

কেনিয়ার রাজধানী নাইরোবিতে আদালতে রায় ঘোষণার পর ক্ষুব্ধ হয়ে বিচারককে লক্ষ্য করে গুলি করেছেন দেশটির এক সিনিয়র পুলিশ কর্মকর্তা। পরে অপর পুলিশ সদস্যদের গুলিতে ওই সিনিয়র কর্মকর্তা নিহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গুলিবিদ্ধ বিচারকের নাম মনিকা কিভুতি। গুলিবর্ষণকারী পুলিশ কর্মকর্তার স্ত্রী জড়িত, এমন একটি মামলার রায়ের পর তাকে গুলি করা হয়।

বিচারকের রায়ে ক্ষুব্ধ হন ওই পুলিশ কর্মকর্তা। রায়ে পুলিশ কর্মকর্তার স্ত্রীর অনুপস্থিতিতে তার জামিন বাতিল করা হয়েছিল।

গুলিবর্ষণকারী পুলিশ কর্মকর্তাকে স্যামসন কিপচিরচির কিপ্রুতু হিসেবে শনাক্ত করা হয়েছে। পশ্চিমাঞ্চলীয় লন্ডিয়ানির একটি পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি। রায় ঘোষণার সময় জামিন বাতিলের পর বিচারককে লক্ষ্য করে গুলি ছোড়েন তিনি। এতে বিচারক আহত হন।

আদালতে থাকা অপর পুলিশ সদস্যরা দ্রুত পদক্ষেপ নেন। এক পুলিশ সদস্য কিপ্রুতুকে গুলি করেন। এতে তিনি নিহত হন।

পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, এসময় আরও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। বিচারক ও আহত পুলিশ সদস্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

একাত্তর/জো
আবারও বন্দুকধারীর হামলা থেকে বেঁচে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটনে ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের’ নৈশভোজ চলার সময় বন্দুক হামলার ঘটনায়...
শনিবার ভোরে মালির রাজধানী বামাকোসহ দেশটির বিভিন্ন প্রান্তে এক ভয়াবহ ও সুসংগঠিত হামলার খবর পাওয়া গেছে। রাজধানী বামাকোর উপকণ্ঠে অবস্থিত দেশটির প্রধান সামরিক ঘাঁটি কাতিতে শক্তিশালী বিস্ফোরণ এবং একটানা...
ভারতের মহারাষ্ট্রের নান্দেড়ে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে জাতপাতের ভেদাভেদের কারণে এক ২০ বছর বয়সি যুবককে পিটিয়ে, গুলি করে এবং পাথর দিয়ে মাথা থ্যাঁতলে হত্যা করা হয়েছে।
পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩০ জনেরও বেশি এখনও নিখোঁজ রয়েছেন। 
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে এই কার্ডের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর