কানাডায় বিয়ের অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত দুই

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫০ পিএম

কানাডার অটোয়ায় বিয়ের অভ্যর্থনা অনুষ্ঠানে বন্দুক হামলায় দুইজন নিহত ও কমপক্ষে ছয়জন আহত হয়েছে। 

স্থানীয় সময় শনিবার রাতে অটোয়ার দক্ষিণ প্রান্তের একটি কনভেনশন হলের পার্কিংয়ে এ হামলা ঘটনা ঘটে। খবর সিবিসি'র।

নিহতরা হলেন- ২৬ বছর বয়সী সাইদ মোহাম্মদ আলী এবং ২৯ বছর বয়সী আবদিশাকুর আবদি-দাহির। তারা দু'জনেই টরন্টোর বাসিন্দা।

রোববার বিকেল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি এবং কোনো সন্দেহভাজন হামলাকারীর বিষয়েও তথ্য প্রকাশ করেনি। 

পুলিশ জানিয়েছে, আহত ছয়জনের মধ্যে কয়েকজন মার্কিন নাগরিকও রয়েছে। তারা নিরাপদে আছে। তবে আহতদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

দেশটির সরকার বলছে, সাম্প্রতিক বছরগুলোতে কানাডায় বন্দুক হামলাসহ সশস্ত্র সহিংসতা বেড়েছে। ২০০৯ সাল থেকে দেশটিতে সহিংস বন্দুক হামলা ৮১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরবিএস  
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
কানাডার প্রখ্যাত কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও ধ্রুপদী সাহিত্যের অধ্যাপক অ্যান কারসন সমকালীন বিশ্বসাহিত্যের অন্যতম পথপ্রদর্শক। প্রাচ্যের গ্রিক সাহিত্য ও পৌরাণিক কাহিনীকে আধুনিক জীবন, কাব্য এবং গদ্যের...
সাহিত্যে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা ‘নোবেল পুরস্কার ২০২৬’ অর্জন করেছেন কানাডার খ্যাতনামা কবি, প্রাবন্ধিক ও ধ্রুপদী সাহিত্যের শিক্ষক অ্যান কারসন।
দক্ষিণ আফ্রিকায় আলাদা দুই বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে জোহানেসবার্গের পশ্চিমে একটি পানশালায় ১৭ জন এবং কেপটাউনের কাছে আরেকটি বিনোদনকেন্দ্রে ১০ জন নিহত হন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর